চলতি মাসেই লঞ্চ হবে Redmi K30 Pro! কী কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মার্চ 2020 16:38 IST
হাইলাইট
  • এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট
  • পপ-আপ ক্যামেরা থাকতে পারে
  • ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি

Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট থাকবে

মার্চের শেষে লঞ্চ হবে Redmi K30 Pro। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই খবর জানিয়েছেন Redmi প্রধান লু ওয়াইবিং। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। যদিও ঠিক কবে পরবর্তী Redmi ফ্ল্যাগশিপ লঞ্চ হবে সেই বিষয়ে কোন মন্তব্য করেননি লু।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্য এক পোস্ট থেকে জানা গিয়েছে Huawei P40 সিরিজ ও Honor 30 সিরিজ লঞ্চের মাঝেই বাজারে আসবে Redmi K30 Pro। 26 মার্চ লঞ্চ হবে Huawei P40 সিরিজ। অন্যদিকে এপ্রিলের শুরুতে লঞ্চ হবে Honor 30 সিরিজ। এর পরেই মার্চের শেষ সপ্তাহে Redmi K30 Pro লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।

চোখ ধাঁধানো ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo Nex 3S 5G

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.