করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 মার্চ 2020 11:08 IST
হাইলাইট
  • Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে
  • পপ-আপ ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট

মঙ্গলবার চিনে লঞ্চ হবে Redmi K30 Pro

Photo Credit: Weibo

24 মার্চ লঞ্চ হবে Redmi K30 Pro। আপাতত চিনে এই ফোন নিয়ে আসছে Xiaomi। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকছে। থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। ইতিমধ্যেই নতুন ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে বেজিংয়ের কোম্পানিটি।

মঙ্গলবার চিনে লঞ্চ হবে Redmi K30 Pro। করোনাভাইরাসের কারণে অনলাইন ইভেন্ট থেকে এই ফোন লঞ্চ করবে Xiaomi। আপাতত চিনে এই ফোনে পাওয়া গেলেও ভবিষ্যতে চিনের বাইরে এই ফোন লঞ্চ করতে পারে কোম্পানি।

Advertisement

Redmi K30 Pro-র সম্ভাব্য দাম

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে Redmi -র নতুন ফ্ল্যাগশিপের দাম হতে চলেছে 3,299 ইউয়ান (প্রায় 35,200 টাকা)।

Redmi K30 Pro স্পেসিফিকেশন

Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।

48 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Realme Narzo 10

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.