Redmi R সিরিজের স্মার্টফোন ভারতে আসছে? নতুন টিজার ঘিরে জল্পনা তুঙ্গে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 মার্চ 2026 22:23 IST
হাইলাইট
  • Redmi সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে
  • এটি Redmi R সিরিজের অধীনে ভারতে আসতে পারে
  • স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেন্সর থাকতে দেখা গিয়েছে

Redmi নতুন ফোনের টিজার প্রকাশ করল

Redmi Note 15 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে এসেছিল। তারপর শাওমির সহযোগী সংস্থাকে নতুন কোনও মডেল লঞ্চ করতে দেখা যায়নি। কিন্তু রেডমি আজ সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ফোনের টিজার শেয়ার করেছে। এখনও আসন্ন মডেলের অফিসিয়াল নাম প্রকাশ করেনি তারা৷ কিন্তু পোস্ট দেখে মনে করা হচ্ছে, এটি Redmi R সিরিজের অধীনে বিক্রি হবে। স্মার্টফোনটি "সুট আপ৷ ইয়োর ইরো মোড ইজ কামিং" ট্যাগলাইনের সাথে প্রচার করা হয়েছে। অনুমান, এতে সুপারহিরো থিম অথবা পারফরম্যান্স কেন্দ্রিক ফিচার্স থাকবে। এটি Redmi 15R বা Redmi Note 15R নামে আসতে পারে।

Redmi নতুন ফোনের টিজার প্রকাশ করল

রেডমি টিজারে বেশি কিছু প্রকাশ করেনি, যার উপর ভিত্তি করে প্রতিবেদনে বেশি কিছু লেখা যায়। টিজার ভিডিওতে শুধু আসন্ন স্মার্টফোনটির আংশিক ঝলক দেখা গিয়েছে। পুরো ডিজাইন বোঝা যায়নি। পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেন্সর লম্বালম্বিভাবে অবস্থিত। সাথে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। রেডমি খুব শীঘ্রই ফোনের নাম ও লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা যায়।

Advertisement

প্রসঙ্গত, রেডমি নোট সিরিজের নতুন মডেল জানুয়ারি মাসের শেষে ভারতে এসেছিল। লঞ্চের সময় Redmi Note 15 Pro 5G-এর দাম 29,999 টাকা ধার্য করা হয়েছিল। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 31,999 টাকা। Redmi Note 15 Pro+ 5G ভ্যারিয়েন্টের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা রেখেছে রেডমি।

স্পেসিফিকেশনের কথা বললে, রেডমির দুই মডেলেই 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। Redmi Note 15 Pro 5G-তে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর আছে৷ ফোনটি 45W ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে।

অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G মডেলে Snapdragon 7s Gen 4 চিপসেট, 100W ফাস্ট চার্জি, এবং 6,500mAh ব্যাটারি আছে।ফোনগুলি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Redmi R Series, Xiaomi
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.