9ডিসেম্বর ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 14 সিরিজ, লাইনআপের অংশ হিসেবে থাকতে পারে Note 14 Pro+

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 27 নভেম্বর 2024 20:23 IST
হাইলাইট
  • Redmi Note 14 Pro+ নিশ্চিতভাবে Snapdragon 7s Gen 3 চিপসেট পেতে চলেছে
  • রিপোর্ট অনুযায়ী,এটিতে চিনা বিকল্পটির মতো একই স্পেসিফিকেশন আছে
  • হ্যান্ডসেটটিতে গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষার সাথে একটি বক্র AMOLED স

Redmi Note 14 Pro+ ভারতে লঞ্চের আগে কালো রঙে টিজ করা হয়েছে

Photo Credit: Redmi

Redmi Note 14 সিরিজ ভারতে আগামী 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে, যেটি চীনে প্রায় তিনমাস আগেই উন্মোচিত হয়েছে।ভারতে এই আসন্ন স্মার্টফোনের লাইনআপটি তিনটি হ্যান্ডসেটের সাথে আসতে পারে,যার মধ্যে একটি বেস মডেল,একটি প্রো এবং একটি প্রো প্লাস মডেল থাকার সম্ভাবনা আছে।আলোচিত সিরিজটির ভারতে লঞ্চ করার আগেই ‘Xiaomi India'সিরিজটির সর্বোচ্চ মডেল,Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশন টিজ করেছে,যেমন- ফোনটি একটি বক্র AMOLED স্ক্রিন এবং একটি 50মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে পারে, যা চীনের বিকল্পটিতেও দেখা গিয়েছে।

Redmi Note 14 Pro+এর নিশ্চিত স্পেসিফিকেশন:

Xiaomi India,একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে Redmi Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশনের সম্পূর্ণ বিবরণ পেশ করেছে।কোম্পানি নিশ্চিত করেছে,আসন্ন হ্যান্ডসেটটিতে একটি বক্র AMOLED ডিসপ্লে থাকবে, যেটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষা আছে।হ্যান্ডসেটটিকে কালো এবং বেগুনি রঙের বিকল্পের সাথে দেখা গিয়েছে এবং দ্বিতীয়টিতে স্পোর্টিং বৈশিষ্ট্যর সাথে দেখা গিয়েছে,যেটি কিছুটা ভেগান লেদার ফিনিসের মতো ডিজাইন সমৃদ্ধ।

Advertisement

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের(OIS) সাথে 50মেগাপিক্সেলের। এছাড়াও এটিতে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যুক্ত করা আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কোম্পানির আসন্ন স্মার্টফোনটিতে 20টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) ফিচার থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি এটির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

উপরোক্ত যে সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইনগুলি জানা গিয়েছে, তা চিনা বিকল্পটির মতোই একই ধরনের।

চীনে প্রকাশিত Note 14 Pro+এর স্পেসিফিকেশন:

Redmi Note 14 Pro+এর চিনা বিকল্পটিতে একটি 6.67ইঞ্চির OLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz।এটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত। এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে।

Advertisement

ক্যামেরার ক্ষেত্রে এটিতে ট্রিপিল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের Light Hunter 900-এর প্রধান ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং একটি 8মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফির জন্য হ্যান্ডসেটটিতে 20মেগাপিক্সেলের OmniVision OV20B সেন্সর আছে। এটিতে একটি 6,200mAh-এর ব্যাটারী আছে,যা 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.