Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 মার্চ 2026 18:14 IST
হাইলাইট
  • Redmi Note 15 SE বা Special Edition এপ্রিলে ভারতে লঞ্চ হবে
  • টিজারে লাল রঙের ব্যাক প্যানেল ও সোনালী ফ্রেম দেখা গিয়েছে
  • Redmi Note 15 5G জানুয়ারিতে ভারতে এসেছিল

Redmi Note 15 SE 5G could be the rebranded version of China-exclusive New Year Cherry Red Edition

Photo Credit: Redmi

Redmi Note 15 5G জানুয়ারির শুরুতে ভারতে 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল। আবার সেই মাসের শেষে Redmi Note 15 Pro সিরিজের দুই ফোন দেশের বাজারে এসেছিল। আর আজ শাওমির সহযোগী সংস্থাটি ঘোষণা করেছে, তারা Redmi Note 15 SE 5G এপ্রিল 2 এ দেশে লঞ্চ করবে। আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যেখান থেকে ডিজাইন সামনে এসেছে। মনে করা হচ্ছে, এটি চাইনিজ মার্কেটে উপলব্ধ Redmi Note 15-এর স্পেশাল নিউ ইয়ার চেরি রেড এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন। বিশেষ সংস্করণে নজরকাড়া লাল রঙ রয়েছে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের উপর ভেগান লেদারের স্তর বর্তমান।

Redmi Note 15 SE (Special Edition) 5G ভারতে এপ্রিল 2 আসছে

Redmi Note 15 SE 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে৷ অফিসিয়াল টিজারে একটি স্মার্টফোনকে দেখানো হয়েছে, যার উপরের অংশ লাল পর্দায় ঢাকা। আংশিক ডিজাইন দেখে বোঝা যাচ্ছে, এটি চেরি রেড এডিশন। ফোনটি আকর্ষণীয় দেখতে লাল রঙে আসছে। সোনালী রঙের ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে।

বাহ্যিক রঙ ছাড়া ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ও ফিচার্স স্ট্যান্ডার্ড Redmi Note 15 5G মডেলের মতো হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং Redmi Note 15 SE 5G-এর ক্যামেরা ডেকো ফোনের ফ্রেমের সোনালী রঙের সাথে মিলিয়ে ফিনিশ করা হতে পারে। 

জানিয়ে রাখি, জানুয়ারিতে লঞ্চের সময় Redmi Note 15 5G মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা রাখা হয়েছিল। এই ফোনের পিছনে ও f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-যুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 

সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর আছে। রেডমির এই ফোনে 5,520mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে।

ব্যাটারিটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ফোনে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  2. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  3. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  4. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  5. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  6. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  7. Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  8. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  9. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  10. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.