Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 মার্চ 2026 21:23 IST
হাইলাইট
  • Redmi Note 16 Series বিশাল 10,000mAh ব্যাটারি পেতে পারে
  • এটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে
  • Redmi Note 16 সিরিজের চার্জিং স্পিড 100W থাকবে

Redmi Note 15 Pro Series launched in India in January, 2026

Photo Credit: Redmi

Redmi Note 16 Series বিশাল 10,000mAh ব্যাটারি এবং 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে বাজারে আসতে পারে। শাওমির সাব-ব্র্যান্ডটি এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি, তবে একটি সূত্র তেমনই দাবি করেছে। Redmi Note 15 গত জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। তারপর Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus-এর আগমন ঘটেছিল। ফোনগুলির আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী মডেল ব্যাটারি ক্যাপাসিটি একলাফে বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। 6,580mAh থেকে সোজা 10,000mAh-এ পৌঁছে যেতে পারে। তবে চার্জিং স্পিড একই থাকতে পারে, যা হল 100 ওয়াট।

Redmi Note 16 সিরিজের স্পেসিফিকেশন ফাঁস হল

গিজমোচীনার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন একটি নতুন স্মার্টফোনের কথা বলেছেন। এটি বর্তমানে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। পোস্টে ডিভাইসের নাম উল্লেখ করা হয়নি। তবে কমেন্ট বক্সের আলোচনা সেই ফোনকে Redmi Note 16 সিরিজের মডেল বলেই ইঙ্গিত করেছে।

রেডমি নোট 16 সিরিজে 10,000mAh ব্যাটারি থাকার কথা সত্যি হলে, এটি শাওমি গোষ্ঠীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি হবে। এখন বৃহত্তম ব্যাটারির রেকর্ড Redmi Turbo 5 Max মডেলের দখলে রয়েছে, যা 9,000mAh সেল অফার করে। তবে নতুন তথ্য এখনও অফিসিয়ালি নিশ্চিত করা যায়নি। সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। তাই ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা রেজোলিউশন সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবে ধরা যেতে পারে।

প্রসঙ্গত, Redmi Note 15 ভারতে 5,520mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ফোনের পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.7  অ্যাপারচার সহ 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্য দিকে, আরও উন্নত Redmi Note 15 Pro-এর ভারতীয় ভার্সন 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারি পেয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সহ  সাথে এসেছে। Redmi Note 15 Pro+ 5G মডেলে 100W ফাস্ট চার্জিং এবং 6,500mAh ব্যাটারি আছে। 

রেডমির উপরের দুই ফোনে 200 মেগাপিক্সেল স্যামসাং HPE ক্যামেরা সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright 120Hz AMOLED display
  • Decent build quality
  • Strong battery life
  • Good main camera output
  • Bad
  • Still runs Android 15 out of the box
  • Average performance
  • Not value for money
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6580mAh
OS Android
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Decent day-to-day performance
  • Good daylight camera performance
  • Good Battery Life
  • Bad
  • No telephoto camera
  • Ships with Android 15
  • Bloatware
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1280x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  2. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  3. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  4. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  5. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
  6. 2,000 টাকা ছাড়ে Vivo T5x 5G-এর সেল শুরু, সস্তায় 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা
  7. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  8. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  9. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  10. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.