Redmi Note 15 Pro 5G সিরিজে অফলাইন কলিং ফিচার আছে। এটি মোবাইল নেটওয়ার্ক কিংবা Wi-Fi ছাড়াই এক কিমির মধ্যে কল করতে দেবে। সিরিজের স্মার্টফোনগুলির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, Dolby Atmos এর সাথে স্টেরিও স্পিকার, 6,500mAh+ ক্যাপাসিটি ব্যাটারি, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আরও অনেক কিছু।
সূত্রের দাবি, Redmi Note 15 Pro-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 30,999 টাকা ও 32,999 টাকা হবে। সিরিজের টপ মডেল Redmi Note 15 Pro+ এর দাম 38,999 টাকা থেকে শুরু হতে পারে।
Redmi Note 15 Pro সিরিজ আগে বুকিং করলে এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ মিলবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W হাইপার চার্জ, 6,580mAh ব্যাটারি, কোয়াড কার্ভড ডিসপ্লে, ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
শাওমি তাদের প্রতিযোগিতামূলক দামের নীতি বজায় রাখতে চায়। সেই কারণেই Redmi Note 15 সিরিজের দাম বর্তমান Redmi Note 14 লাইনআপের মতো রাখা হতে পারে। উল্লেখ্য, Redmi Note 14 ও Redmi Note 14 Pro ভারতে যথাক্রমে 18,999 টাকা এবং 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। অন্য দিকে, টপ মডেল Note 14 Pro+ এর দাম 30,999 টাকা থেকে শুরু হয়েছিল।
Redmi 15 Pro+ মডেলের একটি স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ হয়েছে যা নেটওয়ার্ক বা WiFi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবায় বার্তা পাঠাতে সক্ষম।
Redmi Note 15 Pro+ এর ব্যাটারি 1600 বার সম্পূর্ণ ডিসচার্জ এবং রিচার্জ করা যাবে। অর্থাৎ ভালো মানের ব্যাটারির দিকেই ইঙ্গিত করছে। এটি প্রথম স্মার্টফোন যা ফাইভ স্টার ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে।
Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। এতে মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারিটি হবে 7,000mAh।
ফোন কেনার আগে বুঝতে পারছেন না কোনটি আপনার জন্য সেরা? সব জনপ্রিয় কোম্পানি 15,000 টাকার আশেপাশে একাধিক ফোন লঞ্চ করেছে ভারতে। এক নজরে ভারতে 15,000 টাকার নীচে সেরা পাঁচটি স্মার্টফোন।