Redmi Note 16 সিরিজে সত্যিই 10,000mAh ব্যাটারি থাকলে, এটি শাওমি ও রেডমির ইতিহাসে সবচেয়ে বড় সেল হবে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro Series launched in India in January, 2026
Redmi Note 16 Series বিশাল 10,000mAh ব্যাটারি এবং 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে বাজারে আসতে পারে। শাওমির সাব-ব্র্যান্ডটি এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি, তবে একটি সূত্র তেমনই দাবি করেছে। Redmi Note 15 গত জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। তারপর Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus-এর আগমন ঘটেছিল। ফোনগুলির আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী মডেল ব্যাটারি ক্যাপাসিটি একলাফে বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। 6,580mAh থেকে সোজা 10,000mAh-এ পৌঁছে যেতে পারে। তবে চার্জিং স্পিড একই থাকতে পারে, যা হল 100 ওয়াট।
গিজমোচীনার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন একটি নতুন স্মার্টফোনের কথা বলেছেন। এটি বর্তমানে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। পোস্টে ডিভাইসের নাম উল্লেখ করা হয়নি। তবে কমেন্ট বক্সের আলোচনা সেই ফোনকে Redmi Note 16 সিরিজের মডেল বলেই ইঙ্গিত করেছে।
রেডমি নোট 16 সিরিজে 10,000mAh ব্যাটারি থাকার কথা সত্যি হলে, এটি শাওমি গোষ্ঠীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি হবে। এখন বৃহত্তম ব্যাটারির রেকর্ড Redmi Turbo 5 Max মডেলের দখলে রয়েছে, যা 9,000mAh সেল অফার করে। তবে নতুন তথ্য এখনও অফিসিয়ালি নিশ্চিত করা যায়নি। সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। তাই ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা রেজোলিউশন সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবে ধরা যেতে পারে।
প্রসঙ্গত, Redmi Note 15 ভারতে 5,520mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ফোনের পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.7 অ্যাপারচার সহ 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্য দিকে, আরও উন্নত Redmi Note 15 Pro-এর ভারতীয় ভার্সন 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারি পেয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সহ সাথে এসেছে। Redmi Note 15 Pro+ 5G মডেলে 100W ফাস্ট চার্জিং এবং 6,500mAh ব্যাটারি আছে।
রেডমির উপরের দুই ফোনে 200 মেগাপিক্সেল স্যামসাং HPE ক্যামেরা সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications