Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 জুলাই 2026 19:09 IST
হাইলাইট
  • Redmi Note 17 বড় 7 ইঞ্চি OLED ডিসপ্লে পেয়েছে
  • Redmi Note 17 Pro শক্তিশালী 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Redmi Note 17 সিরিজের দুই ফোনেই Snapdraon প্রসেসর আছে

Photo Credit: Redmi

Redmi Note 17 সিরিজ চীনে লঞ্চ হল। Redmi Note 17 ও Note 17 Pro মডেলের দুই 5G স্মার্টফোন এনেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। স্ট্যান্ডার্ড মডেলটি রেডমির প্রথম ফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে পেয়েছে। এটি শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। অন্য দিকে, Redmi Note 17 Pro আরও বড় 9,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং আছে। Redmi Note 17 লাইনআপের উভয় মডেলেই Snapdragon প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, রিভার্স চার্জিং, ও স্টেরিও স্পিকার পাওয়া যাবে। দাম জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

Redmi Note 17 ও Note 17 Pro স্পেসিফিকেশন, ফিচার্স

Redmi Note 17 একটি 7 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি FHD+ রেজোলিউশন (2,396 x 1,080 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। Redmi Note 17 Pro মডেলে একই রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট-সহ 6.83 ইঞ্চি ওলেড ডিসপ্লে আছে। এটি 3,200 নিট পিক ব্রাইটনেস, HDR10+, DC ডিমিং, 3,840Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, এবং 1.5K রেজোলিউশন (2,772 x 1,280 পিক্সেল) অফার করে।

রেডমি নোট 17 প্রো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত। স্ট্যান্ডার্ড মডেলের পিছনে শুধু একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। দুই ফোনেরই সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। এই ফোনগুলি Hyper OS 3 কাস্টম সফটওয়্যারে চলে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Redmi Note 17 মডেলে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 8,000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। Note 17 Pro ভ্যারিয়েন্টে Snapdragon 6s Gen 4 প্রসেসর, 67W ফাস্ট চার্জিং, 9,000mAh ব্যাটারি, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার পাওয়া যাবে।

Redmi Note 17 ও Note 17 Pro দাম

Redmi Note 17-এর দাম চীনে 1,299 ইউয়ান (প্রায় 18,400 টাকা) থেকে শুরু। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,399 ইউয়ান (প্রায় 19,850 টাকা) ও 1,599 ইউয়ান (প্রায় 22,700 টাকা)। 

Advertisement

Redmi Note 17 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি মডেলের দাম চীনে 1,599 ইউয়ান (প্রায় 22,690 টাকা) থেকে শুরু হচ্ছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 1,899 ইউয়ান (প্রায় 26,950 টাকা)। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2,199 ইউয়ান (প্রায় 31,200 টাকা) ও 2,299 ইউয়ান (প্রায় 32,600 টাকা)। উভয় ফোনের বিক্রি চীনে শুরু হয়ে গিয়েছে৷ Redmi ভারতে কবে লঞ্চ করবে, তা এখনও জানায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.