Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে

Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max ভারতে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।

Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে

Photo Credit: Redmi

Redmi Note 17 Pro Max features a massive 10,000mAh battery

হাইলাইট
  • Redmi Note 17 Pro বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh পেয়েছে
  • Redmi Note 17 Pro সিরিজের দুই ফোনেই Snapdragon প্রসেসর আছে
বিজ্ঞাপন

Redmi Note 17 Pro সিরিজ মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max এ দেশে এসেছে। Pro Max মডেলে 10,000mAh ব্যাটারি রয়েছে, যা এখনও পর্যন্ত ভারতের বাজারে শাওমি বা রেডমির সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন। ফোনে IP66, IP68, IP69, এবং IP69K রেটিং আছে। ফলে ডিভাইসের অভ্যন্তরে জল বা ধুলো সহজে প্রবেশ করতে পারবে না। Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max উভয় মডেলে Snapdragon চিপ, 1.5K ট্রুকালার AMOLED ডিসপ্লে, এবং Dolby Atmos সাপোর্ট রয়েছে। 

Redmi Note 17 Pro Max স্পেসিফিকেশন ও ফিচার্স 

রেডমি নোট 17 প্রো ম্যাক্স 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন আছে।

রেডমির নতুন স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

Redmi Note 17 Pro Max মডেলে চার ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এটি LPDDR5X র‍্যাম এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনের 10,000mA ব্যাটারি 100W হাইপারচার্জ এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 4+ দিন ব্যাকআপ দিতে সক্ষম। 70 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

ডিভাইসে Android 16-ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। শাওমি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, ও ডুয়াল স্টেরিও স্পিকার। 

Redmi Note 17 Pro Max দাম

Redmi Note 17 Pro Max মডেলের দাম 44,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 50,999 টাকা রাখা হয়েছে। উল্লেখ্য, এই দামের মধ্যে 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে, যা SBI, Axis, Kotak, ও IDFC First Bank-এর ক্রেডিট কার্ডে পাওয়া যাবে।

Redmi Note 17 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স 

রেডমি নোট 17 প্রো 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি TÜVএর ট্রিপল আই প্রোটেকশন, 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে। এই ফোনেও প্রো ম্যাক্স মডেলের মতো OS ও সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে।

রেডমির নতুন ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে বা পিছনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। 

Redmi Note 17 Pro অক্টা-কোর Snapdragon 6s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে 9,000mA সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W হাইপারচার্জ এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 3.5+ দিন ব্যাকআপ দেবে। এতেও চারটি IP রেটিং আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 300 শতাংশ ভলিউম বুস্ট, ডুয়াল ভিডিও রেকর্ডিং, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং হাইড্রোটাচ 2.0। 

Redmi Note 17 Pro দাম

Redmi Note 17 Pro-এর দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। তবে এই দামের মধ্যে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে। এই ছাড় SBI, Axis, Kotak, এবং IDFC First ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে করা পেমেন্টের উপর প্রযোজ্য।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life and fast charging
  • Bright and vibrant 1.5K AMOLED display
  • Extensive durability
  • Promising update policy
  • Bad
  • Feels underpowered
  • Cameras are average for the price
  • Doesn't feel like a true Pro Max across the board
Display 6.83-inch
Processor Snapdragon 6 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 10000mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »