Redmi Note 17 Pro সিরিজের অধীনে Note 17 Pro এবং Note 17 Pro Max ভারতে আসতে পারে।
Photo Credit: Redmi
Redmi Note 17 Pro Max global version has a massive 10,000mAh battery
Redmi Note 17 Pro সিরিজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই ভারতে আসছে। মঙ্গলবার তাদের নতুন লাইনআপের লঞ্চের তারিখ ঘোষণা করেছে সংস্থা। Redmi Note 17 Pro সিরিজ গ্লোবাল মার্কেটের মতো এ দেশে দুটি মডেলের সঙ্গে আসতে পারে। Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max ইতিমধ্যেই অন্য দেশে আত্মপ্রকাশ করেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি নতুন দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ হল পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি। পূর্বে কোম্পানি ভারতের বাজারে এত বড় ব্যাটারির কোনও হ্যান্ডসেট আনেনি।
রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে Redmi Note 17 Pro লাইনআপের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি আগামী মঙ্গলবার, সেপ্টেম্বর 15 দেশের বাজারে রিলিজ হবে। সিরিজের মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে লাইট হয়েছে। অর্থাৎ Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।
মাইক্রোসাইট প্রকাশ করেছে, রেডমি নোট 17 প্রো সিরিজে সর্বোচ্চ 10,000mAh ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে। শাওমির সাব-ব্র্যান্ড দাবি করছে, তাদের ইন্টার্নাল টেস্টে হালকা ব্যবহারে চার দিনের বেশি চলেছে ওই ব্যাটারি। উল্লেখ্য, রেডমি নোট 17 প্রো ম্যাক্স গ্লোবাল মার্কেটে 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত, যেখানে রেডমি নোট 17 প্রো পেয়েছে 8,340mAh ব্যাটারি।
টিজারে Redmi Note 17 Pro নীল রঙে দেখা গিয়েছে। স্মার্টফোনের পিছনের অংশের উপরের ডানদিকে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। Pro Max মডেলেও একজোড়া ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে।
প্রসঙ্গত, আগস্টের শেষে Redmi Note 17 Pro Max লঞ্চ হয়েছে। জাপানে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,980 ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,900 টাকা। ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও HDR10+ অফার করে। হ্যান্ডসেটে IP66 + IP68+ IP69 + IP69K রেটিং ও Dolby Atmos সাপোর্ট আছে।
রেডমির এই ফোন Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করে। ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে এসেছে। এতে Xiaomi Surge G2 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ আছে। ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও একই স্পেসিফিকেশন থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale