নতুন ভেরিয়েন্টে বাজারে এল আরও শক্তিশালী Redmi Note 8 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 নভেম্বর 2019 14:55 IST
হাইলাইট
  • 256GB স্টোরেজে লঞ্চ হল Redmi Note 8 Pro
  • চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi
  • Redmi Note 8 Pro ফোনে থাকছে Helio G909T চিপসেট

Redmi Note 8 Pro ফোনে 64MP ক্যামেরা থাকছে

Photo Credit: Weibo

অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। পরে ভারতেও এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এতদিন সর্বোচ্চ 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যেত। এবার 8GB RAM + 256GB স্টোরেজে Redmi Note 8 Pro লঞ্চ করল Xiaomi। আপাতত চিনে এই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। ভারতে কবে এই ভেরিয়েন্ট লঞ্চ হবে জানায়নি বেজিংয়ের কোম্পানিটি।

Redmi Note 8 Pro এর দাম

চিনে 8GB RAM + 256GB স্টোরেজে Redmi Note 8 এর দাম 1,899 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। এছাড়াও অন্য দুটি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়। 6GB RAM + 64 GB ভেরিয়েন্টে Redmi Note 8 Pro এর 1,399 ইউয়ান (প্রায় 14,000 টাকা)। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 1,599 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা) খরচ হবে।

Advertisement

চিনে 8GB RAM + 256GB স্টোরেজে লঞ্চ হয়েছে Redmi Note 8 Pro 

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB, 128GB আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

আরও পড়ুন:

20 দিন ব্যাক-আপ সহ ভারতে এল Mi Band 3i: দাম ও স্পেসিফিকেশন

Advertisement

লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরেই, লঞ্চের তারিখ ফাঁস
  2. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  3. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  4. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  5. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  6. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  7. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  8. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  9. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  10. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.