আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল Redmi Note 9 Pro -র স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মার্চ 2020 20:23 IST
হাইলাইট
  • Redmi Note 9 Pro তে Android 10 চলবে
  • এই ফোনে Qualcomm Snapdragon 720G চিপসেট থাকতে পারে
  • 12 মার্চ এই ফোন লঞ্চ হতে পারে

Redmi Note 9 -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে

12 মার্চ ভারতে লঞ্চ হবে Redmi Note 9। একই সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 9 Pro। সম্প্রতি Xiaomi জানিয়েছে করোনাভাইরাসের কারণে ঐদিন অনলাইনে এক অনুষ্ঠান থেকে ভারতে আসবে Redmi Note 9 Pro। এবার Geekbench ওয়েবসাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস গয়ে গেল। দেখে নিন নতুন এই ফোনে কী কী থাকতে পারে?

Geekbench ওয়েবসাইটে লিস্টিং থেকে জানা গিয়েছে Android 10 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে Redmi Note 9 Pro। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে  Snapdragon 720G চিপসেট।

ইতিমধ্যেই Amazon অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত টিজার থেকে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ফোনে নতুন বর্গাকার ডিজাইনের ক্যামেরা মডিউল থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। ফোনের পিছনে থাকবে কার্ভড গ্লাস প্যানেল।

করোনাভাইরাসের কারণে লঞ্চ ইভেন্ট বাতিল করল Xiaomi ও Realme

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

গত বছর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 ও Redmi Note 8 Pro। এই দুই ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা ছিল। Redmi Note 8 -এ একটি Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছিল Xiaomi। 10,499 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। অন্যদিকে Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Powerful processor
  • Decent macro camera
  • Good battery life
  • Bad
  • Disappointing low-light photo quality
  • Heavy and bulky
  • Confusing product stratification
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.