স্মার্টফোনে 150MP ক্যামেরা! চলতি বছরেই আসতে পারে Samsung -এর নতুন সেন্সর

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 মার্চ 2020 17:24 IST
হাইলাইট
  • 150 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করছে Samsung
  • এই সেন্সরে 16 মেগাপিক্সেল ছবি উঠবে
  • চলরি বছরেই এই সেন্সর বাজারে আসতে পারে

2020 সালেই বাজারে আসতে পারে নতুন ক্যামেরা সেন্সর

2019 সালে স্মার্টফোনের জন্য 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল Samsung। এবার 150 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সব ঠিক থাকলে 2020 সালেই স্মার্টফোন ক্যামেরার জন্য 150 মেগাপিক্সেল সেন্সর আনবে Samsung।

নতুন 150 মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনো Samsung -এর তরফ থেকে বিবৃতি না এলেও দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নতুন সেন্সর তৈরির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে নতুন সেন্সরের সাইজ 1 ইঞ্চি। 108 মেগাপিক্সেল সেন্সরের সাইজ ছিল 1/1.33 ইঞ্চি। তাই আগের থেকে অনেকটাই বড় নতুন এই ক্যামেরা সেন্সর।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

সেন্সরের আকার বড় হওয়ার কারণেই সেখানে বেশি আলো ধরা যাবে। যার ফলে আগের থেকে ভালো ছবি তোলা সম্ভব হবে। রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নিজেদের স্মার্টফোনে এই সেন্সর ব্যবহারে আগ্রহ দেখিয়েছে Xiaomi, Oppo ও Vivo। 2021 সালের বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 150 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।

Advertisement

এখনও নতুন সেন্সর সম্পর্কে Samsung -এর তরফ থেকে কোন তথ্য জানানো হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, 150 megapixel camera
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.