লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A41 -এর স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 মার্চ 2020 12:42 IST
হাইলাইট
  • Samsung Galaxy A41 -এ 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • এই ফোনের আয়তন 150x70x7.9 মিমি

Samsung Galaxy A41 -এর পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে

Photo Credit: OnLeaks/ PriceBaba

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A71 ও Galaxy A51। এবার বাজারে আসতে চলেছে Galaxy A41। সম্প্রতি এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। আগের দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও Galaxy A41 ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।

সম্প্রতি Pricebaba ওয়েবসাইটে Samsung Galaxy A41 -এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে রয়েছে ইনফিনিটি-ইউ ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ।  ফোনের নীচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। কার্ভড ডিসপ্লের পরিবর্তে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Advertisement

Samsung Galaxy A41 -এ 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হবে। যদিও অন্য দুই সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। ছবিতে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।

নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Galaxy A41 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট, 4GB RAM ও 3,500 mAh ব্যাটারি। এই ফোনের আয়তন 150x70x7.9 মিমি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.