লঞ্চ হল Samsung Galaxy A90 5G, দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 সেপ্টেম্বর 2019 11:52 IST
হাইলাইট
  • Samsung Galaxy A90 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে Samsung DeX সাপোর্ট

Samsung Galaxy A90 5G ফোনে Snapdragon 855 চিপসেট থাকছে

অবশেষে লঞ্চ হল Galaxy A সিরিজের 5G স্মার্টফোন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy A90 5G। অনেক দিন ধরেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে আসছিল। তবে 5G ভেরিয়েন্টে লঞ্চ হলেও এখনই 4G ভেরিয়েন্টে পাওয়া যাবে না Samsung Galaxy A90। এই ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। ছবিতে সাদা রঙে দেখা গিয়েছে Samsung Galaxy A90 5G।

Samsung Galaxy A90 5G এর দাম

দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A90 5G এর দাম শুরু হচ্ছে দক্ষিণ কোরিও ওন (প্রায় 53,000 টকা) থেকে। বুধবার থেকে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় Samsung এর একাধিক 5G স্মার্টফোন রয়েছে। সেই দেশে Galaxy S10 আর Galaxy Note 10 ফোনে রয়েছে 5G সাপোর্ট। এবার মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হল Samsung Galaxy A90 5G।

Advertisement

Samsung Galaxy A90 5G স্পেসিফিকেশন

Samsung Galaxy A90 5G ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে OneUI স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Samsung Galaxy A90 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A90 5G ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.