আসছে Samsung Galaxy A91, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 অক্টোবর 2019 17:19 IST
হাইলাইট
  • Samsung Galaxy A91 ফোনে FHD+ ডিসপ্লে থাকবে
  • এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
  • SM-A915F মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A91

চলতি বছরে লঞ্চ হতে পারে Samsung Galaxy A91

Galaxy A সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A91। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। Galaxy A91 ফোনে থাকছে Snapdrahon 855 চিপসেট।  সাথে থাকছে 45W ফাস্ট চার্জ সাপোর্ট। যদিও কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।

OnePlus কে টেক্কা দিতে এসে গেল Oppo Reno Ace: দাম ও স্পেসিফিকেশন

Advertisement

Samsung Galaxy A91 স্পেসিফিকেশন

SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে SM-A915F মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A91। এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে 512GB পর্যন্ত মাইক্রো ইউএসবি সাপোর্ট।

Galaxy A91 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Ful HD+ ডিসপ্লে। রি ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পাতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Anniversary Sale: জনপ্রিয় স্মার্টফোনে মিলছে 50 শতাংশ পর্যন্ত ছাড়

SamMobile এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A91 ফোন লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। 2019 সালে ভারত সহ একাধিক দেশে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Advertisement

 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.