Amazon থেকে Lava Virat V1 5G কেনা যাচ্ছে 10,239 টাকায়।
Photo Credit: Lava
Lava Virat V1 5G can be purchased at a discount on Amazon
ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে দীপাবলি সেল সদ্য শেষ হয়েছে। চলতি বছরের মতো ফেস্টিভ সেল এখানেই সমাপ্ত। কিন্তু এখনও Amazon ও Flipkart একাধিক স্মার্টফোন আকর্ষণীয় ছাড়ে বিক্রি করছে। যার মধ্যে অন্যতম Lava Virat V1 5G। এটি কম বাজেটের মধ্যে দুর্দান্ত অপশন হতে পারে। হ্যান্ডসেটটি 10,000 টাকার কাছাকাছি দামে কেনা যাচ্ছে। সরাসরি বেশি দাম না কমলেও, ব্যাঙ্ক অফারের মাধ্যমে 20 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। লাভার এই 5G স্মার্টফোনে Unisoc প্রসেসর, IP64 রেটিং, 6,000mAh ব্যাটারি, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, এবং ক্লিন Android 16 OS আছে।
Lava Virat V1 5G ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের কনফিগারেশন অ্যামাজনে 12,799 টাকা দামে লিস্টেড আছে। HSBC Taj কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে 20 শতাংশ তাৎক্ষণিক ছাড় দিচ্ছে সংস্থা। ফলে ফোনের দাম 10,239 টাকায় নেমে এসেছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 383 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পে ব্যালেন্সে জমা হবে।
স্পেসিফিকেশন এবং ফিচার্স নিয়ে বললে, Lava Virat V1 5G মডেলে 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার, ও 550 নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8.75 মিমি পুরু ও ওজন 210 গ্রাম।
এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে এতে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল থাকছে। ব্যবহারকারীরা ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা পাবেন।
Lava Virat V1 5G অক্টা-কোর Unisoc T8200 5G প্রসেসর ব্যবহার করে, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি চিপসেট। এটি LPDDR4x র্যাম, UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজ, এবং Mali-G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। ফোনের র্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Outlines Plans for AI Features, Improved Voice Notes, Simpler Payments, and More