লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A91 ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

ডিসেম্বর মাসে লঞ্চ হবে Samsung Galaxy A91। লঞ্চের আগে এই ফোনের ডিজাইন সামনে এল। সম্প্রতি ইন্টারনেটে Galaxy A91 ফোনের ছবি ফাঁস হয়েছে।

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A91 ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

Photo Credit: OnLeaks/ 91Mobiles

Samsung Galaxy A91 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

হাইলাইট
  • Samsung Galaxy A91 ফোনে FHD+ ডিসপ্লে থাকবে
  • এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে থাকছে
  • Samsung Galaxy A91 ফোনে পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা থাকতে পারে
বিজ্ঞাপন

ডিসেম্বর মাসে লঞ্চ হবে Samsung Galaxy A91। লঞ্চের আগে এই ফোনের ডিজাইন সামনে এল। সম্প্রতি ইন্টারনেটে Galaxy A91 ফোনের ছবি ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল। Galaxy A91 ফোনের পিছনে চার কোনা ক্যামেরা মডিউল থাকছে। এছাড়াও Galaxy A91 ফোনে Galaxy S11 ফোনের বিভিন্ন ফিচার থাকছে। নতুন Galaxy A (2020) সিরিজের সাথেই আগামী বছর বাজারে আসবে Galaxy S11 সিরিজ।

OnLeaks এর সাথে হাত মিলিয়ে 91Mobiles ওয়েবসাইটে Samsung Galaxy A91 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে সামনে, পিছন ও নীচ থেকে এই ফোন দেখা গিয়েছে। Galaxy A91 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করবে Samsung। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।

যদিও Galaxy A91 ফোনের সাথে Galaxy S11 ফোনের ডিজাইনের অনেক মিল রয়েছে। এই দুই ফোনে একই ধরনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Galaxy A91 ফোনের দুটি ছবি সামনে এসেছে। একটি ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। অন্য ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে।

Galaxy A91 ফোনের নীচে থাকছে  USB Type-C পোর্ট। আর থাকছে স্পিকার গ্রিল আর মাইক্রোফোন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ছবিতে ফোনের পিছনে অথবা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।

samsung galaxy a91 render front back onleaks 91mobiles Samsung Galaxy A91

Samsung Galaxy A91 ফোনের পিছনে পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা থাকতে পারে
ছবি: OnLeaks/ 91Mobiles

Samsung Galaxy A91 স্পেসিফিকেশন

অক্টোবর মাসে SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে SM-A915F মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A91। এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে 512GB পর্যন্ত মাইক্রো ইউএসবি সাপোর্ট।

Galaxy A91 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Ful HD+ ডিসপ্লে। রি ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পাতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

SamMobile এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A91 ফোন লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। 2019 সালের মধ্যেই ভার সহ একাধিক দেশে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

আরও পড়ুন:

Galaxy A (2020) সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S11+ ফোনের বিভিন্ন ফিচার

Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  2. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  3. WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
  4. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  5. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  6. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  7. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  8. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  9. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  10. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »