কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 অক্টোবর 2019 12:03 IST
হাইলাইট
  • এই ফোন উপর-নীচে ভাঁজ হবে
  • কবে বাজারে আসবে জানা যায়নি
  • একই ডিজাইনে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে Motorola

নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন সামনে আনলো Samsung

Photo Credit: YouTube/ Samsung

সম্প্রতি Galaxy Fold লঞ্চ করে গোটা বিশ্বের স্মার্টফোন প্রেমীদের চমকে দিয়েছিল Samsung। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy Fold ফোনের ভাঁজ খুললে ট্যাবলেটের আকার নেয়। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

সম্প্রতি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের খবর সামনে এসেছে রয়টার্স। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির ডেভেলপার সম্মেলনে নতুন ফোল্ডিং ফোন ডিজাইন সামনে এনেছে Samsung। “নতুন ফোল্ডেবল প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে অনেক ছোট মাপে স্মার্টফোন পকেটে ঢুকে যাবে।” জানিয়েছেন Samsung গবেষণা বিভাগের প্রধান স্যালি হায়সুন জেওং।

Advertisement

“অবিশ্বাস্য, তাই তো?” স্যালি স্টেজে বলার পরে করতালিতে ফেটে পড়ল গোটা অডিটোরিয়াম।

Advertisement

চলতি বছর Samung ছাড়াও ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। এছাড়াও আগামী বছর শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Huawei। Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের সাথে Motorola ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের মিল রয়েছে।

“নতুন এই ডিজাইনে সহজেই পকেটে ঢুকবে স্মার্টফোন। এছাড়াও গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বদলে দেবে নতুন ডিজাইন।” বলেন জেওং।

যদিও নতুন ডিজাইন সামনে আনলেও কবে এই স্মার্টফোন বাজারে আসবে জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Advertisement

আরও পড়ুন:

পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10

108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung

Advertisement

এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.