108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung

নতুন মোবাইল চিপসেট নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Exynos 990। 2020 সালে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হবে।

108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung

অক্টা-কোর Exynos 990 চিপসেটের ট্রাই ক্লাস্টার ডিজাইনে দুটি কাস্টম কোর ব্যবহার করেছে Samsung

হাইলাইট
  • ভারি কাজের জন্য Exynos 990 তে দুটি কাস্টম কোর থাকছে
  • গ্রাফিক্সের জন্য Exynos 990 চিপসেটে থাকছে Mali-G77 GPU
  • 7 ন্যানোমিটার প্রসেসে এই চিপসেট তৈরি করেছে Samsung
বিজ্ঞাপন

নতুন মোবাইল চিপসেট নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Exynos 990। 2020 সালে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হবে। 7 ন্যানোমিটার প্রসেস আর অক্টাকোর ট্রাই ক্লাস্টার আর্কিটেকচারে তৈরি হয়েছে Exynos 990 চিপসেট। একই সাথে 5G Exynos Modem 5123 চিপ সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই মোডেমে সর্বোচ্চ 7.35 Gbps স্পিডে ডাউনলোড করা যাবে।

Exynos 990 চিপসেটে 2+2+4 ক্লাস্টারে আটটি কোর থাকছে। 7 ন্যানোমিটার প্রসেসে এই চিপসেট তৈরি করেছে Samsung। নতুন চিপসেটে থাকছে দুটি Cortex-A76 কোর, চারটি Cortex-A55 কোর। 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করবে নতুন Exynos 990 চিপসেট।

এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

গ্রাফিক্সের জন্য Exynos 990 চিপসেটে থাকছে Mali-G77 GPU। আগের থেকে এই চিপসেটে 20 শতাংশ ভালো গ্রাফিক্স পারফর্মেন্স পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য দুটি নিউরাল প্রসেসিং ইঞ্জিন থাকবে। সর্বোচ্চ 108 মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করবে এই চিপসেট। 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 10 বিট 8K ভিডিও রেকর্ড করতে পারবে এই চিপসেট। সাথে থাকছে হাই ডাইনামিক রেঞ্জ এইচডিআর ডিসপ্লে সাপোর্ট।

5G Exynos Modem 5123 চিপেও 7 ন্যানোমিটার প্রসেস ব্যবহার হয়েছে। 6Hz 5G নেটওয়ার্ক থেকে 2G নেটওয়ার্ক পর্যন্ত সাপোর্ট করবে নতুন এই চিপ। কোম্পানির দাবি 6GHz স্পেকটার্মে 5.1Gbps, mmWave স্পেকটার্মে 7.35Gbps আর 4G নেটওয়ার্কে 3.0Gbps স্পিড দেবে এই চিপ।

এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?

একই সাথে 12GB LPDDR4X UFS মাল্টিচিপ প্যাকেজ লঞ্চ করেছে Samsung। 1y-nm প্রসেসে চারটি 24Gb LPDDR4X চিপ দিয়ে এই uMCP লঞ্চ করেছে Samsung। এই মাল্টিচিপে সর্বোচ্চ 4,266 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করা যাবে। যা স্মার্টফোনে মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  2. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  3. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  4. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  5. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  6. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  7. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  8. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  9. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  10. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »