লঞ্চের আগেই দেখে নিন Samsung Galaxy A10s এর দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2019 17:31 IST
হাইলাইট
  • Samsung Galaxy A10s ফোনে Helio P22 চিপসেট থাকছে
  • 8,990 টাকা থেকে Samsung Galaxy A10s এর দাম শুরু হবে
  • থাকবে 4,000 mAh ব্যাটারি

শিঘ্রই ভারতে আসবে Galaxy A10s

শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A10s। বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy A10 ফোনের আপডেট হিসাবে এই ফোন লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি একাধিক রিপোর্তে Galaxy A10s ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে MediaTek Helio P22 চিপসেট আর  2GB RAM। এবার Galaxy A10s ফোনের সম্ভাব্য দাম সামনে এল।

SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারতে 8,990 টাকা থেকে Samsung Galaxy A10s এর দাম শুরু হবে। যা ভারতে Galaxy A10 এর বেস ভেরিয়েন্টের দামের থেকে 1,000 টাকা বেশি। Galaxy A10s ফোনে থাকবে 4,000 mAh ব্যাটারি। বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy A10 ফোনে ছিল Exynos 7884 চিপসেট আর 3,400 mAh ব্যাটারি।

Advertisement

Galaxy A10s ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। এবার এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই ফোনের ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

সেলফি তোলার জন্য Galaxy A10s ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Galaxy A10 আর Galaxy A10e ফোনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল Samsung। এছাড়াও Galaxy A10s ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। যা Galaxy A10 এর 3,400 mAh ব্যাটারির থেকে অনেকটাই বড়।

Galaxy A10s ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Galaxy A10 ফোনে একটি Exynos 7884 চিপসেট ব্যবহার করেছিল Samsung। তবে Samsung Galaxy A10s ফোনে থাকতে পারে অক্টা-কোর MediaTek Helio P22 চিপসেট। বাজেট সেওগমেন্টের দখন নিতে শিঘ্রই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি Samsung।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.