বাজেট সেগমেন্টের দখল নিতে মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A10s। অগাস্ট মাসে বিশ্বব্যাপী এই ফোন লঞ্চ করেছিল Samsung।
Samsung Galaxy A10s ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি
বাজেট সেগমেন্টের দখল নিতে মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A10s। অগাস্ট মাসে বিশ্বব্যাপী এই ফোন লঞ্চ করেছিল Samsung। এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy A10। সেই ফোনের স্পেসিফিকেশনে কিছু আপগ্রেড করে Galaxy A10s লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A10s এ রয়েছে ইনিফিনিটি ভি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ডেপ্ত ডিটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। Galaxy A10 ফোনে 3,400 mAh ব্যাটারি ছিল। কিন্ত নতুন Galaxy A10s ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি।
2GB RAM + 32GB স্টোরেজে Samsung Galaxy A10s এর দাম 9,499 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 10,499 টাকা খরচ হবে। কালো, নীল ও সবুজ রঙে পাওয়া যাবে Galaxy A10s। অগাস্ট মাসেই বিশ্বব্যাপী Galaxy A10s লঞ্চ করেছিল Samsung। এবার ভারতে এল এই বাজেট স্মার্টফোন।
বুধবার থেকে বারতে বিক্রি শুরু হবে Samsung Galaxy A10s। সব অনলাইন ও অফলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। যদিও এই ফোনের লঞ্চ অফার ঘোষনা করেনি Samsung।
ডুয়াল সিম Samsung Galaxy A10s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর চিপসেট আর 3GB পর্যন্ত RAM।
Samsung Galaxy A10s ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।
32 GB পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy A10s। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth আর GPS/ A-GPS। Samsung Galaxy A10s তে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Could Add Travel eSIM Support With Automatic Activation
Realme 17 Pro Design, Specifications Leaked; Tipped to Feature a 10,000mAh Battery
Samsung Galaxy S27 Ultra Will Not Get Exynos 2700 Chipset Because of Additional Costs, Tipster Claims