Samsung Galaxy A10s এ রয়েছে ইনিফিনিটি ভি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। Galaxy A10s ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি।
Samsung Galaxy A10s ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি
বাজেট সেগমেন্টের দখল নিতে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A10s। এবার এই ফোনের দাম 500 টাকা কমাল Samsung। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হয়েছিল 9,499 টাকা থেকে। এবার 8,999 টাকা থেকে পাওয়া যাবে Galaxy A10s।
Galaxy A10s এ রয়েছে ইনিফিনিটি ভি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ডেপ্ত ডিটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। Galaxy A10 ফোনে 3,400 mAh ব্যাটারি ছিল। কিন্তু নতুন Galaxy A10s ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি।
2GB RAM + 32GB sTOreje Samsung Galaxy A10s এর দাম কমে হয়েছে 8,999 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। কালো, নীল ও সবুজ রঙে পাওয়া যাবে Galaxy A10s। সব অফলাইন স্টোরে শীঘ্রই নতুন দামে পাওয়া যাবে Galaxy A10s।
ডুয়াল সিম Samsung Galaxy A10s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর চিপসেট আর 3GB পর্যন্ত RAM।
Samsung Galaxy A10s ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।
32 GB পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy A10s। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth আর GPS/ A-GPS। Samsung Galaxy A10s তে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System