Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অগাস্ট 2025 14:18 IST
হাইলাইট
  • Samsung Galaxy A17 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি ছয় বছরের জন্য Android OS আপগ্রেড পাবে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে

Samsung Galaxy A17 5G এর সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 5G আজ অবশেষে ভারতে লঞ্চ হল৷ এটি আগস্টের শুরুতে ইউরোপ এবং খুব সম্প্রতি যুক্তরাজ্যে রিলিজ হয়েছে৷ গ্লোবাল এডিশনের স্পেসিফিকেশন এবং ফিচার্সের সঙ্গে এ দেশে এসেছে স্মার্টফোনটি৷ এর সুপার AMOLED ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে, যা ভাঙা এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষা প্রদান করে৷ Google Gemini ও সার্কেল টু সার্চ ফিচার ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা যোগ করেছে৷ Samsung Galaxy A17 5G এর একটি বড় আকর্ষণ হল দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট৷ হ্যান্ডসেটটি ছয় বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে৷

ভারতে Samsung Galaxy A17 5G এর দাম

Samsung Galaxy A17 5G এর দাম ভারতে 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেল 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে৷ অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা৷ এটি স্যামসাং ইন্ডিয়া ই-স্টোর, Amazon, এবং Flipkart এর মাধ্যমে কেনা যাচ্ছে৷ কালো, নীল, ও ধূসর রঙের বিকল্প থাকছে।

Samsung Galaxy A17 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A17 5G এর সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (1080x2340 পিক্সেল) ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত৷ হ্যান্ডসেটটিতে 6 ন্যানোমিটার পদ্ধতিতে তৈরি অক্টা-কোর Exynos 1330 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে৷

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A17 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে৷ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের৷ এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে৷ অন্য দুই ক্যামেরা হিসেবে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy A17 5G ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং পেয়েছে। এই নতুন স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 15 OS নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি জানিয়েছে, এটি 2031 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সফটওয়্যার আপডেট পাবে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  2. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  3. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  4. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  5. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  6. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  7. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  8. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  9. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  10. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.