Samsung Galaxy A17 5G ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই ভারতেও একই রকম স্পেসিফিকেশন এবং ফিচার্স সহ আসতে পারে বলে ধরে নেওয়া যায়।
Photo Credit: Samsung
Samsung Galaxy A17 5G ইউরোপে ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে
Samsung Galaxy A17 5G ভারতে আসতে আর বেশি দেরি নেই। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন শীঘ্রই দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি আগস্টের শুরুতে গ্লোবাল মার্কেটে এসেছে। এখন একটি সূত্র হ্যান্ডসেটটির ভারতীয় এডিশনের দাম ফাঁস করেছে। ফোনটি এখানে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে, যেখানে ইউরোপীয় ভেরিয়েন্টটি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। হ্যান্ডসেটটি 5 ন্যানোমিটারের অক্টা-কোর Exynos 1330 প্রসেসর দ্বারা পরিচালিত। Samsung Galaxy A17 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Super AMOLED ডিসপ্লে, Android 15, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অটোফোকাস ক্যামেরা, ইত্যাদি।
টিপস্টার অভিষেক যাদব X (সাবেক টুইটার) এর একটি পোস্টে অফিসিয়াল লঞ্চের আগেই Samsung Galaxy A17 5G এর দাম ফাঁস করেছে। স্মার্টফোনটি 18,999 টাকায় লঞ্চ হতে পারে যা 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা হতে পারে।
Samsung Galaxy A17 price for the Indian market.
— Abhishek Yadav (@yabhishekhd) August 14, 2025
6GB+128GB 💰 ₹18,999
8GB+128GB 💰 ₹20,499
8GB+256GB 💰 ₹23,499 pic.twitter.com/NXrVrGzj5s
দাম ফাঁস থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি শীঘ্রই ভারতে হ্যান্ডসেটটি লঞ্চ করতে পারে। উল্লেখ্য, Samsung Galaxy A17 5G এর দাম ইউরোপে 239 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,000 টাকা। বেস মডেলে 128 জিবি অনবোর্ড স্টোরেজ বর্তমান। এটি কালো, নীল ও ধূসর (গ্রে) রঙে উপলব্ধ।
যেহেতু Samsung Galaxy A17 5G ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই একই রকম স্পেসিফিকেশন এবং ফিচার্স সহ ভারতে আসতে পারে বলে ধরে নেওয়া যায়। ফোনটির ইউরোপীয় ভেরিয়েন্টে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Exynos 1330 চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A17 5G এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। অন্যদিকে, সেলফি ও ভিডিও কল করার জন্য সামনের দিকে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
স্যামসাং ইউজারদের বায়োমেট্রিক সেফটি দিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে হ্যান্ডসেটটি IP64 রেটেড চ্যাসিস পেয়েছে। এই 5G ফোনে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999