Samsung Galaxy A17 5G এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, মিলবে 50MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 অগাস্ট 2025 19:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy A17 5G এর ভারতীয় মডেলের দাম ফাঁস হয়েছে
  • স্মার্টফোনটি সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছে
  • Samsung এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Samsung Galaxy A17 5G ইউরোপে ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 5G ভারতে আসতে আর বেশি দেরি নেই। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন শীঘ্রই দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি আগস্টের শুরুতে গ্লোবাল মার্কেটে এসেছে। এখন একটি সূত্র হ্যান্ডসেটটির ভারতীয় এডিশনের দাম ফাঁস করেছে। ফোনটি এখানে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে, যেখানে ইউরোপীয় ভেরিয়েন্টটি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। হ্যান্ডসেটটি 5 ন্যানোমিটারের অক্টা-কোর Exynos 1330 প্রসেসর দ্বারা পরিচালিত। Samsung Galaxy A17 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Super AMOLED ডিসপ্লে, Android 15, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অটোফোকাস ক্যামেরা, ইত্যাদি।

ভারতে Samsung Galaxy A17 5G এর দাম

টিপস্টার অভিষেক যাদব X (সাবেক টুইটার) এর একটি পোস্টে অফিসিয়াল লঞ্চের আগেই Samsung Galaxy A17 5G এর দাম ফাঁস করেছে। স্মার্টফোনটি 18,999 টাকায় লঞ্চ হতে পারে যা 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা হতে পারে।

দাম ফাঁস থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি শীঘ্রই ভারতে হ্যান্ডসেটটি লঞ্চ করতে পারে। উল্লেখ্য, Samsung Galaxy A17 5G এর দাম ইউরোপে 239 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,000 টাকা। বেস মডেলে 128 জিবি অনবোর্ড স্টোরেজ বর্তমান। এটি কালো, নীল ও ধূসর (গ্রে) রঙে উপলব্ধ।

Samsung Galaxy A17 5G স্পেসিফিকেশন ও ফিচার্স (সম্ভাব্য)

যেহেতু Samsung Galaxy A17 5G ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই একই রকম স্পেসিফিকেশন এবং ফিচার্স সহ ভারতে আসতে পারে বলে ধরে নেওয়া যায়। ফোনটির ইউরোপীয় ভেরিয়েন্টে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Exynos 1330 চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A17 5G এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। অন্যদিকে, সেলফি ও ভিডিও কল করার জন্য সামনের দিকে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
 
স্যামসাং ইউজারদের বায়োমেট্রিক সেফটি দিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে হ্যান্ডসেটটি IP64 রেটেড চ্যাসিস পেয়েছে। এই 5G ফোনে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  2. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  3. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  4. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  5. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  6. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  7. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  8. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  9. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.