দুর্দান্ত ক্যামেরার Samsung স্মার্টফোনে 12,000 টাকার বেশি ছাড়, অফার শেষ হওয়ার আগেই ফায়দা নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ফেব্রুয়ারি 2026 21:39 IST
হাইলাইট
  • Samsung Galaxy A35 5G বিক্রি হচ্ছে 12,000 টাকার বেশি ডিসকাউন্টে
  • এটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে

Samsung Galaxy A35 5G's camera setup includes a 50-megapixel primary sensor

Photo Credit: Samsung

Samsung কোম্পানির নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে Galaxy A35 5G বড় ডিসকাউন্টে কেনার হয়েছে। মিড-রেঞ্জে বিক্রিত ফোনটি অনলাইনে 12,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। ফলে লঞ্চ প্রাইসের তুলনায় বিপুল সস্তা হয়েছে। এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, IP67 জল ও ধুলোরোধী রেটিং, Knox ভল্ট, এবং কাঁচের তৈরি ব্যাক প্যানেল আছে। ফোনটি 2024 সালের মডেল হলেও পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। ফলে এটি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত। চলুন Samsung Galaxy A35 5G এর নতুন দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A35 5G ডিসকাউন্ট অফার

Samsung Galaxy A35 5G ভারতে 2024 সালের মার্চ মাসে 30,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের দাম ছিল। ফোনের অওসম নেভি কালার এখন অ্যামাজনে 19,378 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 11,600 টাকার বেশি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে 581 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ 12,000 টাকার বেশি সাশ্রয় করার সুযোগ।

Advertisement

এছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 18,400 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। অওসম নেভির পাশাপাশি Samsung Galaxy A35 5G অওসম আইস ব্লু এবং অওসম লিলাক কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy A35 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ35 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত।

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ক্ষমতার ব্যাটারি, যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Advertisement

এই হ্যান্ডসেটে 6.6 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, ও সর্বাধিক 1,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার রয়েছে। এতে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Exynos 1380 প্রসেসর ব্যবহার হয়েছে।

 
KEY SPECS
Speaker Type Mobile or Tablet or Laptop
Features Bluetooth
Colour Black
Connection Wireless
Configuration Stereo (2 Channel)
Power Output 10W
Power Source Battery
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.