Samsung Galaxy A35 5G লঞ্চ প্রাইসের থেকে 8,400 টাকা সস্তা হয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A35 5G will receive security updates till 2029
Samsung Galaxy A37 5G সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। এখন ফোনটির দুই বছর আগের পূর্বসূরী Galaxy A35 5G বড় ডিসকাউন্টে সাথে কেনার সুযোগ মিলছে। এটি 8,400 টাকা ছাড়ে অ্যামাজনে বিক্রি হচ্ছে। লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই সস্তা হয়েছে স্যামসাং-এর ওই মিড-রেঞ্জ ফোন। কোম্পানির লেটেস্ট মডেল না হওয়া সত্ত্বেও, এতে বেশ কিছু দারুণ ফিচার্স রয়েছে। স্মার্টফোনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, গুগলের সার্কেল টু সার্চ, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, এবং কাঁচের তৈরি ব্যাক প্যানেলের সাথে এসেছে। ফোনটি দুই বছর আগের মডেল হলেও পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। ফলে পার্সোনাল ডেটা সুরক্ষিত থাকবে।
Samsung Galaxy A35 5G সে সময় ভারতে লঞ্চ হয়েছিল, তখন বিক্রিত মূল্য ছিল 30,999 টাকা। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের (বেস) দাম ছিল। এই ফোনের অওসম নেভি কালার অপশনটি এখন অ্যামাজনে 22,599 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 8,400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। নিজের বর্তমান ফোনের সাথে এক্সচেঞ্জ করলে 21,300 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। আবার অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে 677 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ডিভাইসটি অওসম আইস ব্লু এবং অওসম লিলাক রঙের বিকল্পেও কেনা যায়।
স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ35 5G-এর সামনে 6.6 ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে আছে৷ এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার রয়েছে।হ্যান্ডসেটে Exynos 1380 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে৷
হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি৷ এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999