Samsung Galaxy A35 5G ভারতে লঞ্চের সময় দাম ছিল 30,999 টাকা।
Photo Credit: Samsung
Samsung Galaxy A35 5G has a 50MP primary camera with OIS
বর্তমানে ফোনের দাম যে হারে বাড়ছে, তাতে এক বা দুই বছর আগে বাজারে আসা মডেল কেনা বেশি লাভজনক হতে পারে। 2024 সালে লঞ্চ হওয়া Samsung Galaxy A35 5G এখন আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। কোম্পানি 12,000 টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। স্যামসাং-এর ওই মিড-রেঞ্জ ফোন লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই কম দামে পাওয়া যাচ্ছে। 20,000 টাকার নিচে এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও IP67 রেটিং মিলবে। দুই বছর আগের মডেল হলেও ফোনটি চারটি অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। অর্থাৎ, এখনও দুটি OS ভার্সন পাওয়া বাকি।
Samsung Galaxy A35 5G ফ্লিপকার্টে 18,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। তুলনাস্বরূপ, 2024 সালের মার্চে লঞ্চের সময় মূল্য ছিল 30,999 টাকা। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ডিসকাউন্ট অফার করছে সংস্থা। ফোনটি অওসম আইস ব্লু, অওসম নেভি, এবং অওসম লিলাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি A35 5G ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের৷ উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Galaxy A35 5G-এর সামনে 6.6 ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, ভিশন বুস্টার ফিচার, ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন রয়েছে। হ্যান্ডসেটে Exynos 1380 প্রসেসর ব্যবহার হয়েছে।
লঞ্চের সময় স্যামসাং-এর এই স্মার্টফোনে Android 14 ভিত্তিক OneUI 7 প্রি-ইনস্টলড করা ছিল। সংস্থা চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। আবার পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। 5,000mAh ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999