লঞ্চ হল Samsung Galaxy A9s আর Galaxy A6s: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অক্টোবর 2018 14:22 IST
হাইলাইট
  • লঞ্চ হল Samsung Galaxy A6s আর Galaxy A9s
  • দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdragon 660 চিপসেট।
  • jd.com ওয়েবিসাটে এই দুই স্মার্টফোন প্রি-অর্ডার শুরু হয়েছে

Galaxy A9 এর মতোই Galaxy A9s ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা

লঞ্চ হল Samsung Galaxy A6s আর Galaxy A9s। সম্প্রতি চিনে এই দুটি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdragon 660 চিপসেট। সম্প্রতি লঞ্চ হয়েছিল Samsung Galaxy A9। চিনের এই ফোনের ভেরিয়েন্টের নাম Galaxy A9s। Galaxy A9 এর মতোই Galaxy A9s ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। Samsung Galaxy A6s আর Galaxy A9s এ রয়েছে 6GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ আর কোম্পানির নিজস্ব Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে।

Samsung Galaxy A6s আর Galaxy A9s এর দাম

চিনে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিইয়েন্টে Samsung Galaxy A6s এর দাম 1799 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। 6GB RAM/128GB স্টোরেজে Galaxy A6s কিনতে খরচ হবে 2199 ইউয়ান (প্রায় 23,200 টাকা)। অন্যদিকে 6GB RAM/128GB স্টোরেজ Galaxy A9s এর দাম 3499 ইউয়ান (প্রায় 36,900 টাকা)। ইতিমধ্যেই jd.com ওয়েবিসাটে এই দুই স্মার্টফোন প্রি-অর্ডার শুরু হয়েছে।

Advertisement

Samsung Galaxy A6s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy A6s তে রয়েছে একটি 6 ইঞ্চি Super AMOLED FHD+ ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Galaxy A6s এ রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফি তোলার জন্য থাকছে 24MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi, Bluetooth, একটি USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

Samsung Galaxy A9s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy A9s এ রয়েছে একটি 6.3 ইঞ্চি Super AMOLED FHD+ ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Galaxy A6s এ রয়েছে 24MP+8MP+10MP+5MP রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফি তোলার জন্য থাকছে 24MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi, Bluetooth, একটি USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 24-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android
Resolution 1080
 
NEWS
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 5-megapixel + 10-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3800mAh
OS Android
Resolution 1080
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.