সফটওয়্যার আপডেটে Samsung Galaxy A70s -এ যোগ হল একগুচ্ছ নতুন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 মার্চ 2020 15:45 IST
হাইলাইট
  • Android 10 আপডেট পৌঁছেছে
  • যোগ হয়েছে One UI 2.0 স্কিন
  • এই আপডেটের সাইজ 2GB

Galaxy A70s এ Android 10 আপডেট পৌঁছতে শুরু করেছে

Samsung Galaxy A70s -এ পৌঁছল Android 10। একই সঙ্গে এই ফোনে পৌঁছেছে One UI 2.0 স্কিন। A707FDDU2BTC2 বিল্ড নম্বরে Samsung Galaxy A70s -এ সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Galaxy A70s। সম্প্রতি এই ফোনের দাম কমিয়েছে Samsung। Galaxy A70s-এর ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে Qualcomm Snapdragon 675 চিপসেট, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি।

Samsung Galaxy A70s গ্রাহকরা Settings > Software update > Download and install > Install now তে গিয়ে এখনই এই আপডেট ডাউনলোড করতে পারবেন। ধাপে ধাপে সব গ্রাহকের ফোন পৌঁছবে 2GB সাইজের এই আপডেট।

Advertisement

Samsung Galaxy A70s -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি Full-HD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Samsung Galaxy M21

Samsung Galaxy A70s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.