Android 10

Android 10 - ख़बरें

  • Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
    Samsung Galaxy S27 Pro গিকবেঞ্চে SM-S957B মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। এটি আসলে ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর বলে মনে করা হচ্ছে। ফোনে Samsung S5E9975 প্রসেসর আছে। এটি দশটি কোরযুক্ত Exynos 2700 চিপসেট হতে পারে, যা এখনও বাজারে আসেনি। ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গল কোর টেস্টে 3,061 পয়েন্ট স্কোর করেছে। প্ল্যাটফর্মটির মাল্টি কোর পারফরম্যান্স পরীক্ষায় ফোনটি পেয়েছে 10,967 পয়েন্ট।
  • Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
    Lava Smart 4 Pro ভারতে খুব সস্তায় লঞ্চ হয়েছে। ফোনের মুখ্য আকর্ষণ হল 7,000mAh ব্যাটারি। এটি 90Hz ডিসপ্লে, 13MP মেইন ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ডুয়াল সিম 4G VoLTE, ও MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন অফার করে। এই ফোনে ক্লিন Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। ফলে পরিষ্কার ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা মিলবে।
  • Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
    Oppo Pad Air 6 পড়াশোনা করা ও ভিডিও দেখার জন্য বাজারে এনেছে কোম্পানি। ট্যাবটি 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,050mAh ব্যাটারি, ও কোয়াড স্পিকার সেটআপের সঙ্গে এসেছে। এতে Dimensity 7360 Super চিপসেট, Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম স্কিন, ও 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা পাওয়া যাবে।
  • মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
    Lava Virat V1 5G-এর দাম সরাসরি বেশি না কমলেও, ব্যাঙ্ক অফারের মাধ্যমে সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 12,799 টাকায় লিস্টেড আছে। HSBC Taj ক্রেডিট কার্ডে 20 শতাংশ তাৎক্ষণিক ছাড় দিচ্ছে সংস্থা। ফলে ফোনের দাম 10,239 টাকায় নেমে এসেছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 383 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পে ব্যালেন্সে জমা হবে।
  • Realme থেকে Poco, নভেম্বরে কেনার মতো 30,000 টাকার নিচে সেরা ফোন
    30,000 টাকার কমে ভারতের বাজারে নতুন এন্ট্রি হল Poco X8 5G। এই ফোনে 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। 30,000 টাকা বাজেট থাকলে Samsung Galaxy M47 5G কিনতে পারেন। কারণ এই ফোনে ছয় বছর Android OS ও সিকিউরিটি আপডেট মিলবে। 10,000mAh ব্যাটারি চাইলে Realme P4 Power 5G দুর্দান্ত বিকল্প।
  • Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
    Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার দুই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফলে দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,499 টাকায় নেমে আসবে। ফোনগুলি MediaTek Helio G81 প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। দুই ফোনই পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
  • Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
    প্রাথমিকভাবে Googlebook ল্যাপটপ বাজারে আনছে Lenovo, Asus, Dell, HP,  এবং Acer। দাম 899 ডলার থেকে শুরু। নতুন ক্যাটাগরির ল্যাপটপে Android-এর সঙ্গে ChromeOS-এর মেলবন্ধন ঘটেছে। ডিভাইসটি Gemini Intelligence-কে কেন্দ্র করে তৈরি। প্রথম প্রজন্মের গুগলবুক Intel ও Snapdragon X Elite প্রসেসরে রান করবে। অ্যান্ড্রয়েড ফোন থেকেই সেটিং, সেভ করা পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এবং মেসেজের মতো তথ্য সরাসরি গুগলবুকে ট্রান্সফার করা যাবে। ফাইলস অ্যাপের মাধ্যমে কানেক্টেড স্মার্টফোনে থাকা মিডিয়া ফাইল সরাসরি গুগলবুকে দেখা যাবে। কাস্ট মাই অ্যাপ ফিচারের সাহায্যে ফোনে থাকা অ্যাপ সরাসরি ল্যাপটপে ডেক্সটপ উইন্ডোতে স্ট্রিম করে ব্যবহারের সুবিধা মিলবে। গুগল 10 বছর ফিচার ও সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। এতে থাকা ম্যাজিক পয়েন্টার ফিচার জেমিনাইকে কার্সরের সঙ্গে যুক্ত করেছে ও এটি স্ক্রিনের বিষয়বস্তু বুঝতে সক্ষম।
  • Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
    বুধবার অনুষ্ঠিত Google Pixel 11 লাইনআপের লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Pixel 11 Pro Fold। বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি 1,86,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটি 16 জিবি র‍্যাম, অত্যাধুনিক ট্রিপল ব্যাক ক্যামেরা, Tensor G6 প্রসেসর, হাইলাইট এলইডি নোটিফিকেশন, এবং একাধিক সফটওয়্যার ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Android 17 প্রি-ইনস্টলড আছে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
    আপনি যদি নতুন মিড-রেঞ্জ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Amazon Great Freedom Sale সেল উপযুক্ত সময় হতে পারে। কারণ Samsung Galaxy A56 5G এখন 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, কার্ড ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Galaxy A56 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে। তাই দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য আদর্শ।
  • 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
    Poco M8 Power 5G-এর বিক্রি ভারতে শুরু হল। সেলের প্রথম 12 ঘন্টা 3,000 টাকা ছাড় মিলবে। এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন ছাড় অর্ন্তভুক্ত আছে। এটি পোকোর সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারি পরিচালিত স্মার্টফোন। এতে Snapdragon 4 Gen 4 প্রসেসর হয়েছে। পোকোর নতুন স্মার্টফোনে AMOLED ডিসপ্লে, IP65 রেটিং, 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, 50MP মেইন ক্যামেরা, ও 45W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
    Google Pixel 10 এখন অ্যামাজনে 15,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। লঞ্চের 10 মাসের মধ্যেই দাম 79,999 টাকা থেকে কমে 64,999 টাকায় এসে দাঁড়িয়েছে। অসাধারণ ক্যামেরা, মসৃণ পারফরম্যান্স, ও ক্লিন Android OS-এর অভিজ্ঞতা নিতে চাইলে, Pixel 10 দুর্দান্ত অপশন হতে পারে।
  • Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
    Lenovo Idea Tab Pro Gen 2  প্রিমিয়াম Android ট্যাবলেট হিসেবে ভারতে লঞ্চ হয়েছে। এটি শক্তিশালী 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, Snapdragon 8s Gen 4 চিপসেট, Dolby Atmos সাউন্ড, 45W ফাস্ট চার্জিং, ও Android 16 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। ট্যাবের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা।
  • Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
    Ai+ PulseTab ট্যাবলেটে 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Helio G88 চিপসেট, 8,000mAh ব্যাটারি, 4G LTE নেটওয়ার্ক, কোয়াড স্পিকার সেটআপ, ফাস্ট চার্জিং, ডুয়াল সিম, ও 13 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। এক ক্লিকে ট্যাবটির দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
    Google Pixel 10a ফেব্রুয়ারির 16 তারিখে ভারতে এসেছিল। আর আজ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এটি Pixel 10 সিরিজের সবচেয়ে সস্তা মডেল। ফোনটি বেশ কিছু AI ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে এক্সক্লুসিভ রাখা হয়েছিল। গুগল প্রথম সেলে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। পাশাপাশি ইন্টারেস্ট-ফ্রি EMI অপশনেও কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি।
  • Flipkart সেলে 15,000 টাকা দাম কমল অসাধারণ ক্যামেরার Google স্মার্টফোনের
    Google Pixel 9a এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল উপলক্ষে ফোনটি 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট। আবার HDFC ব্যাঙ্কের ছয় মাসের নো-কস্ট EMI প্ল্যানে 5,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে 15,000 টাকা সস্তায় কেনার সুযোগ।

Android 10 - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »