Oppo Pad Air 5 ট্যাবলেট Wi-Fi এবং 5G সিম কার্ড ভ্যারিয়েন্টে এসেছে।
Photo Credit: Oppo
Oppo Pad Air 5 packs a 10,050mAh battery
Oppo Pad Air 5 বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার চীনে আত্মপ্রকাশ করল। এই ট্যাবলেট Wi-Fi এবং 5G সিম উভয় ভ্যারিয়েন্টে এসেছে। নতুন ট্যাবটির মুখ্য আকর্ষণ বিরাট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ও লং-লাস্টিং ব্যাটারি। এটি 12.1 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Dimensity 7300 Ultra চিপসেট, ও 10,050mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে স্টাইলাস পেন সাপোর্ট থাকায় নোট লেখা ও আঁকার মতো কাজ আরও সহজ হবে। ট্যাবে চারটি স্পিকার দিয়েছে কোম্পানি। এর ফলে ব্যবহারকারীরা সিনেমা দেখা, গান শোনা বা গেম খেলার সময় দুর্দান্ত সাউন্ডের অভিজ্ঞতা পাবেন। চলুন Oppo Pad Air 5 মডেলের দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ওপ্পো প্যাড এয়ার 5 ট্যাবের সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, সর্বোচ্চ 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 2.8K রেজোলিউশন (2,800 x 1,980 পিক্সেল) সাপোর্ট করে। এই ট্যাবলেটের একটি সফ্ট লাইভ ভার্সন রয়েছে যা নতুন প্রজন্মের হাই-প্রিসিশন ন্যানো-এচিং প্রযুক্তি ব্যবহার করে ছবির স্বচ্ছতা 22 শতাংশ বাড়ায়।
এছাড়াও, স্ক্রিনে TUV Rheinland-এর আই প্রটেকশন সার্টিফিকেট রয়েছে। অর্থাৎ এটি চোখের জন্য নিরাপদ। ট্যাবটি কম ব্লু নাইট, কম ফ্লিকার, এবং চোখের চাপ কমানোর মতো মানদন্ড পূরণে সক্ষম হয়েছে। ট্যাবের সামনে ও পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা FHD ভিডিও রেকর্ড করতে পারবে। সঙ্গে টাইম-ল্যাপস ফটোগ্রাফি সাপোট আছে।
Oppo Pad Air 5 মডেলে Dimensity 7300 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে Android 16 নির্ভর ColorOS 16 প্রি-ইনস্টল করা আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 10,050mAh ব্যাটারি আছে। এটি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ট্যাবে 5G নেটওয়ার্ক শেয়ারিং ও আইফোনে দ্রুত ফাইল ট্রান্সফার করার সুবিধাও রয়েছে।
Oppo Pad Air 5 চীনে একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ট্যাবটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,899 ইউয়ান (প্রায় 24,300 টাকা), 2,199 ইউয়ান (প্রায় 28,100 টাকা), ও 2,499 ইউয়ান (প্রায় 31,900 টাকা)।
ট্যাবের Soft Light ভার্সন 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে এসেছে। দাম যথাক্রমে 2,399 ইউয়ান (প্রায় 30,650 টাকা) ও 2,699 ইউয়ান (34,496 টাকা)। এটি স্টারলাইট পাউডার, স্পেস গ্রে, স্টারলাইট পিঙ্ক সফ্ট লাইট ভার্সন, ও স্পেস গ্রে সফ্ট লাইট ভার্সনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17T, Xiaomi 17T Pro Leaked Images Reportedly Reveal Design and Colour Options