সফটওয়্যার আপডেটে ধারালো হল Samsung Galaxy A80 ফোনের ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2019 16:20 IST
হাইলাইট
  • সফটওয়্যার আপডেট পেল Samsung Galaxy A80
  • সফটওয়্যার ভার্সান A805FXXU2ASG7 এর হাত ধরে আপডেট পৌঁছেছে
  • সেলফি ক্যামেরার অটোফোকাসে উন্নতি হয়েছে

1 অগাস্ট থেকে বিক্রি শুরু হচ্ছে Samsung Galaxy A80

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A80। 31 জুলাই পর্যন্ত এই ফোন প্রি-অর্ডার করা যাবে। ইতিমধ্যেই Galaxy A80 ফোনে সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। প্রথম আপডেটে রোটেটিং ক্যামেরার এই স্মার্টফোনের সেলফি ক্যামেরার অটোফোকাসের সমস্যা সমাধান হয়েছে।

সফটওয়্যার ভার্সান A805FXXU2ASG7 এর হাত ধরে Samsung Galaxy A80 ফোনে এই আপডেট পৌঁছেছে। সেলফি ক্যামেরার অটোফোকাসে উন্নতির সাথেই সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে।

সময় Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। 22 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত Galaxy A80 প্রি-বুক করা যাবে।

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
  2. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  3. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  4. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
  5. Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
  6. Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন
  7. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  8. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
  9. Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
  10. ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.