সম্পূর্ণ নতুন ডিসপ্লে ডিজাইনে কবে বাজারে আসছে Samsung Galaxy A8s?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ডিসেম্বর 2018 11:18 IST
হাইলাইট
  • শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A8s
  • 10 ডিসেম্বর এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি
  • ফোনের ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা

Samsung Galaxy A8s ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা

Photo Credit: Weibo

শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A8s। আগামী 10 ডিসেম্বর এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনের ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সোমবার Huawei জানিয়েছে 17 ডিস্মবর লঞ্চ হবে Nova 4। তার পর দিনই Samsung জানালো 10 ডিসেম্বর লঞ্চ হবে Galaxy A8s। দুটি ফোনের একই ধরনের ডিজাইন ও ডিসপ্লে থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক ছবিতে ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা ডিসপ্লে দেখা গিয়েছে। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity O ডিসপ্লে।

Advertisement

Galaxy A8s ফোনে থাকবে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB LPDDR4 RAM আর 128GB স্টোরেজ।

Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট আর 3,400 mAh ব্যাটারি।

তবে 17 ডিসেম্বর লঞ্চ হওয়া Huawei Nova 4 ফোনে একই ধরনের ডিসপ্লে ডিজাইনের সাথেই থাকবে Kirin 980 চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর প্রি-ইনস্টলড Android Pie অপারেটিং সিস্টেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.