সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 ডিসেম্বর 2018 17:00 IST
হাইলাইট
  • সোমবার লঞ্চ হল Samsung Galaxy A8s
  • ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা
  • Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM

শিঘ্রই চিনে Galaxy A8s প্রি-অর্ডার শুরু হবে

সোমবার লঞ্চ হল Samsung Galaxy A8s। সম্পূর্ণ  নতুন ডিজানের ডিসপ্লের ব্যবহার হয়েছে এই স্মার্টফোনে। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। নতুন ডিজাইনের ডিসপ্লে ছাড়াও Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM।

আরও পড়ুন:  Samsung Galaxy A8s লঞ্চ ইভেন্ট দেখুন এখানে

Advertisement

ফোন লঞ্চ করলেও Galaxy A8s ফোনের দাম জানায়নি Samsung। তবে 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। শিঘ্রই চিনে Galaxy A8s প্রি-অর্ডার শুরু হবে। তিনটি আলাদা রঙে প্রতিবেশী দেশে এই স্মার্টফোন বিক্রি করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় দিচ্ছে Samsung

Samsung Galaxy A8s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Galaxy A8s ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।   Galaxy A8s ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Samsung Galaxy Note 9 আর Galaxy S9+

Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায়  24MP প্রাইমারি সেন্সারের সাথে থাকছে 10MP টেলিফটো ক্যামেরা আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক আর 3,400 mAh ব্যাটারি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.