নতুন রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Galaxy A8s। 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM
ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8s। সম্পূর্ণ নতুন ডিজানের ডিসপ্লের ব্যবহার হয়েছে এই স্মার্টফোনে। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। নতুন ডিজাইনের ডিসপ্লে ছাড়াও Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM। ভ্যালেন্টাইন্স ডে এর ঠিক আগে দুটি নতুন রঙে হাজির হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে নতুন রঙে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।
নতুন রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Galaxy A8s। 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
![]()
আরও পড়ুন: ভারতে ধরাছোঁয়ার বাইরে এক নম্বরে Xiaomi, দুই নম্বরে Samsung
ডুয়াল সিম Galaxy A8s ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy A8s ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।
Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় 24MP প্রাইমারি সেন্সারের সাথে থাকছে 10MP টেলিফটো ক্যামেরা আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক আর 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999