চারটি রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Samsung Galaxy A9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 নভেম্বর 2018 11:19 IST
হাইলাইট
  • ভারতে 6GB RAM মডেলের দাম 36,990 টাকা
  • 28 নভেম্বর শুরু হবে বিক্রি।
  • এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরার উপস্থিতি

Galaxy A9 (2018) তে চারটি রিয়ার ক্যামেরার সাথেই থাকছে 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ

সম্প্রতি কুয়ালালামপুরে লঞ্চ হয়েছে Samsung Galaxy A9 (2018)। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরার উপস্থিতি। এই প্রথম চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল কোন স্মার্টফোন। এবার ভারতে এল এই ফোন। Galaxy A9 (2018) তে চারটি রিয়ার ক্যামেরার সাথেই থাকছে 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ভারতে 6GB RAM মডেলের দাম 36,990 টাকা। 8GB RAMকিনতে খরচ হবে 39,990 টাকা। তিনটি আলাদা রঙে ভারতে এই স্মার্টফোন পাওয়া যাবে। স্মস্ত অনলাইন স্টোর ও অফলাইন স্টোরে পাওয়া যাবে নতুন Samsung Galaxy A9। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Galaxy A9 কিনলে 3,000 টাকা ছাড় পাবেন। এছাড়াও এয়ারটেলের সাথে হাত মিলিয়ে আকর্ষনীয় ইএময়াই অফার নিয়ে এসেছে সক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 28 নভেম্বর শুরু হবে বিক্রি।

Samsung Galaxy A9 (2018) স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy A9 (2018)ফোনে Android Oreo অপারেটিং সিস্টেম চলবে।  Galaxy A9 (2018) ফোনে থাকবে একটি 18.5:9 অয়াসপেক্ট রেশিওর 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।

Samsung Galaxy A9 (2018) ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 24MP। এর সাথেই থাকবে একটি 10MP টেলিফটো লেন্স, একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সিং সেন্সার। Galaxy A9 (2018) ফোনের সামনে থাকছে একটি 24MP সেলফি ক্যমেরা।

কানেক্টিভিটির জন্য Galaxy A9 (2018) ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac (dual band, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, USB Type-C, NFC আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Galaxy A9 (2018)ফোনের ভিতরে রয়েছে একটি 3800 mAh ব্যাটারি।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Bright, vibrant screen
  • Good battery life
  • Bad
  • Underpowered for its price
  • Zoom and wide-angle cameras not useful in low light
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 10-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3800mAh
OS Android 8.0 Oreo
Resolution 1080x2220 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.