ভারতে 6GB RAM মডেলের দাম 36,990 টাকা। 8GB RAMকিনতে খরচ হবে 39,990 টাকা। তিনটি আলাদা রঙে ভারতে এই স্মার্টফোন পাওয়া যাবে। স্মস্ত অনলাইন স্টোর ও অফলাইন স্টোরে পাওয়া যাবে নতুন Samsung Galaxy A9।
Galaxy A9 (2018) তে চারটি রিয়ার ক্যামেরার সাথেই থাকছে 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ
সম্প্রতি কুয়ালালামপুরে লঞ্চ হয়েছে Samsung Galaxy A9 (2018)। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরার উপস্থিতি। এই প্রথম চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল কোন স্মার্টফোন। এবার ভারতে এল এই ফোন। Galaxy A9 (2018) তে চারটি রিয়ার ক্যামেরার সাথেই থাকছে 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ভারতে 6GB RAM মডেলের দাম 36,990 টাকা। 8GB RAMকিনতে খরচ হবে 39,990 টাকা। তিনটি আলাদা রঙে ভারতে এই স্মার্টফোন পাওয়া যাবে। স্মস্ত অনলাইন স্টোর ও অফলাইন স্টোরে পাওয়া যাবে নতুন Samsung Galaxy A9। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Galaxy A9 কিনলে 3,000 টাকা ছাড় পাবেন। এছাড়াও এয়ারটেলের সাথে হাত মিলিয়ে আকর্ষনীয় ইএময়াই অফার নিয়ে এসেছে সক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 28 নভেম্বর শুরু হবে বিক্রি।
ডুয়াল সিম Samsung Galaxy A9 (2018)ফোনে Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A9 (2018) ফোনে থাকবে একটি 18.5:9 অয়াসপেক্ট রেশিওর 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।
Samsung Galaxy A9 (2018) ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 24MP। এর সাথেই থাকবে একটি 10MP টেলিফটো লেন্স, একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সিং সেন্সার। Galaxy A9 (2018) ফোনের সামনে থাকছে একটি 24MP সেলফি ক্যমেরা।
কানেক্টিভিটির জন্য Galaxy A9 (2018) ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac (dual band, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, USB Type-C, NFC আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Galaxy A9 (2018)ফোনের ভিতরে রয়েছে একটি 3800 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo Pad 5c Launched With Snapdragon 8s Gen 3 Chipset, 10,000mAh Battery: Price, Specifications
Honor 600 Elite Listed on EMVCo Database Alongside Honor 600s and 600 Lite S Models, Could Launch Soon