Samsung Galaxy F70e 5G খুব সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ছয় বছর Android আপডেট পাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ফেব্রুয়ারি 2026 13:08 IST
হাইলাইট
  • Samsung Galaxy F70e 5G ছয় বছর Android আপডেট পাবে
  • ফোনের ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে
  • স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে

Samsung Galaxy F70e 5G is equipped with a 50-megapixel primary camera

Photo Credit: Samsung

Samsung Galaxy F70e 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির Galaxy F70 সিরিজের প্রথম বাজেট স্মার্টফোন যা 6,000mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারির সাথে এসেছে। সফটওয়্যার নীতির ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। নতুন স্মার্টফোনে ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 6300 চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং Android 16 প্রি-ইনস্টলড করা আছে। চলুন Samsung Galaxy F70e 5G এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F70e 5G দাম

Samsung Galaxy F70e 5G ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 12,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 14,999 টাকা। ডিভাইসটি লাইমলাইন গ্রীন এবং স্পটলাইট ব্লু কালার অপশনে উপলব্ধ। ব্যাক প্যানেলে ভিগান লেদার কভার আছে। ফ্লিপকার্ট ও স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে ফেব্রুয়ারি 17 থেকে সেল শুরু হচ্ছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy F70e 5G এর সামনে একট ওয়াটারড্রপ নচের ভিতরে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। অন্য দিকে, ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 30fps-এ FHD (1,920 x 1,080 পিক্সেল) ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে হাইপারল্যাপস, নাইট, প্যানোরামা, পোট্রেট, প্রো, এবং স্লো মোশনের মতো বৈশিষ্ট্য বর্তমান।

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5G একটি বড় 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), 260 পিপিআই পিক্সেল ডেনসিটি, 16 মিলিয়ন কালার, ও 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এর সাথে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এটি 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যামের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Samsung Galaxy F70e 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং, Knox ভল্ট, Android 16 ভিত্তিক One UI 8, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, হাইব্রিড ডুয়াল সিম, 3.5 মিমি অডিও জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  2. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  4. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  6. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  7. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  8. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  9. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  10. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.