Samsung Galaxy F70e 5G হল F70 সিরিজের প্রথম বাজেট স্মার্টফোন যা 6,000mAh ব্যাটারির সাথে এসেছে।এতে MediaTek Dimensity 6300 চিপসেট, Android 16, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং, Knox ভল্ট, One UI 8, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।
Samsung Galaxy F70e 5G ভারতে ফেব্রুয়ারি 9 লঞ্চ হচ্ছে। এটি Galaxy F70 সিরিজের প্রথম মডেল। এটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনের ডিজাইন, কালার অপশন, ও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এতে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি থাকবে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।