স্বপ্ন এবার হাতের মুঠোয়, শুরু হল Samsung Galaxy Fold প্রি-বুকিং

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 অক্টোবর 2019 18:52 IST
হাইলাইট
  • Samsung Galaxy Fold এ দুটি ডিসপ্লে থাকছে
  • 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
  • 20 অক্টোবর বিক্রি শুরু হবে

Samsung Galaxy Fold ফোনে থাকছে 7.3 ফোল্ডেবেল ডিসপ্লে

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Fold। এই ফোনে রয়েছে একটি ফোল্ডেবেল ওলেড ডিসপ্লে। এটা ভারতের প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের অ্যানড্রয়েড স্মার্টফোন। শুক্রবার ভারতে Galaxy Fold প্রি-বুকিং শুরু হল। ফোল্ডেবেল ডিসপ্লে ছাড়াও এই ফোনে থাকছে শক্তিশালী চিপসেট, সামনে ও পিছন মিলে এই ফোনে রয়েছে মোট ছ'টা ক্যামেরা। 512GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy Fold।

Samsung Galaxy Fold এর দাম ও লঞ্চ অফার

Samsung Galaxy Fold এর দাম 1,64,999 টাকা। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Galaxy Fold গ্রাহকদের জন্য ভারতে বিশেষ সার্ভিস শুরু করেছে Samsung। প্রথম বছরে একবার বিনামূল্যে এই ফোনের ডিসপ্লে বদলে দেবে Samsung। এছাড়াও ফোনের সাথেই পাওয়া যাবে Samsung Galaxy Buds ইয়ারফোন।

Advertisement

Samsung অনলাইন শপ থেকে Galaxy Fold প্রি-বুকিং শুরু হয়েছে। এছাড়াও একাধিক অফলাইন স্টোর থেকে ভারতের প্রথম ফোল্ডেবেল ডিসপ্লে স্মার্টফোন প্রি-বুক করা যাবে।

Samsung Galaxy Fold স্পেসিফিকেশন

Samsung Galaxy Fold ফোনে দুটি ডিসপ্লে থাকছে এই ফোনের ভিতরের দিকে থাকছে একটি 7.3 ইঞ্চি ডাইনামিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। ভাঁজ করার পরে ফোনের বাইরের দিকে থাকছে একটি 4.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung Galaxy Fold এ ছ'টা ক্যামেরা থাকছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর অপ্টইকাল ইমেজ স্টেবিলাইজেশন। আর থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Advertisement

ভিতরের ডিসপ্লের উপরে থাকছে ১০ মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের বাইরের ডিসপ্লের উপরে থাকছে এজকটি 10 মেগাপিক্সেল সেঙ্গেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Galaxy Fold এ থাকছে 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। Samsung Galaxy Fold এ থাকছে 4,380 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে ওয়্যারলেস চার্জিং আর রিভার্স চার্জ সাপোর্ট। ভাঁজ করা থাকলে Galaxy Fold এর আয়তন 62.8x160.9x17.1 মিমি। ভাজ খুললে এই ফোনের আয়তন 117.9x160.9x7.6 মিমি। Samsung Galaxy Fold এর ওজন 276 গ্রাম।

 
KEY SPECS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  2. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  3. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  4. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  5. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  6. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  7. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  8. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  9. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  10. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.