ভাঁজ করলে ঢুকে যাবে পকেটে, লঞ্চ হল ভারতের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Samsung Galaxy Fold

ভারতে লঞ্চ হল Samsung Galaxy Fold। এই ফোনে রয়েছে একটি ফোল্ডেবেল ওলেড ডিসপ্লে। এটা ভারতের প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের অ্যানড্রয়েড স্মার্টফোন।

ভাঁজ করলে ঢুকে যাবে পকেটে, লঞ্চ হল ভারতের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Samsung Galaxy Fold

Samsung Galaxy Fold ফোনে একটি ফোল্ডেবেল ডিসপ্লে ব্যবহার হয়েছে

হাইলাইট
  • Samsung Galaxy Fold এ দুটি ডিসপ্লে থাকছে
  • 20 অক্টোবর এই ফোন বিক্রি শুরু হবে
  • শুক্রবার প্রি-অর্ডার শুরু হবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Samsung Galaxy Fold। এই ফোনে রয়েছে একটি ফোল্ডেবেল ওলেড ডিসপ্লে। এটা ভারতের প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের অ্যানড্রয়েড স্মার্টফোন। ফেব্রুয়ারি মাসে প্রথম গোটা বিশ্বের সামনে এই ফোন নিয়ে এসেছিল Samsung। শুরুতে এই ফোনের টেকসইতা নিয়ে প্রশ্ন উঠলে সাম্যিকভাবে লঞ্চ স্থগিত করে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। পরে কয়েক মাস ধরে সেই সব সমস্যা সমাধান করে বাণিজ্যিকভাবে লঞ্চ হয়েছে Galaxy Fold। সামনে ও পিছন মিলে এই ফোনে রয়েছে মোট ছ'টা ক্যামেরা। 512GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy Fold।

Samsung Galaxy Fold এর দাম ও লঞ্চ অফার

Samsung Galaxy Fold এর দাম 1,64,999 টাকা। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Galaxy Fold গ্রাহকদের জন্য ভারতে বিশেষ সার্ভিস শুরু করেছে Samsung। প্রথম বছরে একবার বিনামূল্যে এই ফোনের ডিসপ্লে বদলে দেবে Samsung। এছাড়াও ফোনের সাথেই পাওয়া যাবে Samsung Galaxy Buds ইয়ারফোন। শুক্রবার প্রি-অর্ডার শুরু হবে।

Samsung Galaxy Fold স্পেসিফিকেশন

Samsung Galaxy Fold ফোনে দুটি ডিসপ্লে থাকছে এই ফোনের ভিতরের দিকে থাকছে একটি 7.3 ইঞ্চি ডাইনামিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। ভাঁজ করার পরে ফোনের বাইরের দিকে থাকছে একটি 4.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung Galaxy Fold এ ছ'টা ক্যামেরা থাকছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর অপ্টইকাল ইমেজ স্টেবিলাইজেশন। আর থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

ভিতরের ডিসপ্লের উপরে থাকছে ১০ মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের বাইরের ডিসপ্লের উপরে থাকছে এজকটি 10 মেগাপিক্সেল সেঙ্গেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Galaxy Fold এ থাকছে 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। Samsung Galaxy Fold এ থাকছে 4,380 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে ওয়্যারলেস চার্জিং আর রিভার্স চার্জ সাপোর্ট। ভাঁজ করা থাকলে Galaxy Fold এর আয়তন 62.8x160.9x17.1 মিমি। ভারজ খুললে এই ফোনের আয়তন 117.9x160.9x7.6 মিমি। Samsung Galaxy Fold এর ওজন 276 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  2. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  3. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  4. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  5. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  7. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  8. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  9. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  10. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »