মাত্র ছয় হাজারে বাজারে এল Samsung Galaxy J2 Core 2020, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 এপ্রিল 2020 14:21 IST
হাইলাইট
  • Samsung Galaxy J2 Core 2020-তে Android Go Edition চলবে
  • ত্থাকছজে 16GB স্টোরেজ
  • ফোনের ভিতরে রয়েছে 2,600 mAh ব্যাটারি

তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy J2 Core 2020

ভারতে লঞ্চ হল Samsung Galaxy J2 Core 2020। এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে। 2018 সালে বাজারে এসেছিল Galaxy J2 Core। যদিও 2019 সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল Galaxy J সিরিজের পরিবর্তে Galaxy A সিরিজের ফোনগুলি বাজারে আসবে। Galaxy J2 Core লঞ্চের প্রায় দুই বছর পর পরে একই ডিজাইনে ভারতে এল Samsung Galaxy J2 Core 2020।

Samsung Galaxy J2 Core 2020-র দাম

এই ফোনের দাম 6,299 টাকা। 1GB RAM + 16GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে Galaxy J2 Core 2020। লকডাউন শেষ হলেই ডেলিভারি শুরু হবে।

Advertisement

Samsung Galaxy J2 Core 2020 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy J2 Core 2020-তে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 1.4GHz কোয়াড-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে 1GB RAM ও 16GB স্টোরেজ। 2018 সালের মডেলে 8GB স্টোরেজ ব্যবহার হয়েছিল।

50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Samsung Galaxy J2 Core 2020-র পিছনে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 2,600 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে 12 ঘণ্টা ভিডিও দেখা যাবে, মিলবে 22 ঘণ্টা টকটাইম।

 
KEY SPECS
Display 5.00-inch
Processor 1.4GHz quad-core
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 2600mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 540x960 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.