লঞ্চের আগে দেখে নিন Samsung Galaxy M10s ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অগাস্ট 2019 16:17 IST
হাইলাইট
  • এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 7885 চিপসেট
  • পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 1217 স্কোর করেছে
  • Android Pie অপারেটিং সিস্টেম চলবে

শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy M10s

সম্প্রতি Geekbench ওয়েবসাইটে একটি নতুন Samsung ফোন দেখা গিয়েছে। নতুন এই ফোনের মডেল নম্বর SM-M107F। অনেকেই মনে করছেন এটাই Samsung Galaxy M10s। এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Galaxy M সিরিজের প্রথম স্মার্টফোন Galaxy M10। সেই ফোনের স্পেসিফিকেশনে সামান্য বদল এনে বাজারে আসছে Galaxy M10s। Galaxy M10 ফোনে ছিল Exynos 7870 চিপসেট, 3,400 mAh ব্যাটারি, 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। কবে Galaxy M10s ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Geekbench ওয়েবসাইটে SM-M107F ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 7885 চিপসেট, 3GB RAM। বেঞ্জমার্কিং ওয়েবসাইটে এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে। Android অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে কোম্পানি OneUI স্কিন চলতে পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 1217 স্কোর করেছে। মাল্টিকোরে SM-M107F পেয়েছে 3,324।

জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M10। 2GB RAM + 16GB স্টোরেজে Galaxy M10 এর দাম 6,990 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে Galaxy M10 কিনতে 7,990 টাকা খরচ হবে।

Galaxy M10 ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে Exynos 7870 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 3,400 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.