স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Samsung কোম্পানীর পক্ষ থেকে সুখবর, দাম কমলো Samsung Galaxy S24 ফোনটির।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 12 অগাস্ট 2024 16:11 IST
হাইলাইট
  • Samsung কোম্পানী Samsung Galaxy S24 এর দাম কমিয়েছে।
  • Samsung galaxy S24 ফোনটির 256GB স্টোরেজের দাম এখন মাত্র 67,999 টাকা ।
  • Samsung Galaxy S24 একটি 4,000mAh ব্যাটারি দ্বারা চালিত।

সারা বিশ্বের কাছে Samsung একটি নামিদামি ব্র্যান্ড। তারা বরাবরই তাদের নতুন ডিজাইন এবং ফিচার যুক্ত ফোনের জন্য বিখ্যাত। এই কোম্পানীর একটি অন্যতম ফোন হলো Samsung Galaxy S24। ফোনটি উন্নতমানের ট্রিপিল ক্যামেরা দ্বারা সজ্জিত।এছাড়াও ফোনটিতে IP68 রেটিং যুক্ত করা আছে।এই অসাধারণ প্রযুক্তি যুক্ত ফোনটি বিগত জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। তখন এটির মূল্য ছিল 79,999 টাকা। তবে বর্তমানে ফোনটির দাম কমেছে।Samsung কোম্পানীর পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ফোনটির জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এমনকি উৎসাহিত গ্রাহকরা, এই ফোনটি No Cost EMI এর মাধ্যমে কিনতে পারবেন। এই অফারটি আগামী সপ্তাহ পর্যন্তই কার্যকরী থাকবে।  

Samsung Galaxy S24 এর দাম: 

স্বাধীনতা দিবস উপলক্ষে Samsung কোম্পানীর পক্ষ থেকে বিশেষ অফার দেওয়া হচ্ছে।Samsung Galaxy S24 ফোনটির দাম কমানো হয়েছে।Galaxy S24 ফোনটির লঞ্চিং মূল্য ছিল 79,999 টাকা। কিন্তু অফারের জন্য ফোনটির প্রায় 12,000 টাকা দাম কমানো হয়েছে। এটির 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের আসল দাম 74,999 টাকা কিন্তু  বর্তমানেএটি 62,999 দামে পাওয়া যাবে।এছাড়াও এটির 256 জিবি স্টোরেজের আসল দাম 79,999 টাকা কিন্তু এটি পাওয়া যাবে 67,999 টাকায়।512 জিবি স্টোরেজের দাম 89,999 টাকা ,কিন্তু এটি পাওয়া যাবে মাত্র 77,999 টাকায়। 

Advertisement

স্বাধীনতা দিবসের এই অফারটির জন্য গ্রাহকরা প্রতি মাসে মাত্র 5,666 টাকা বিনিময়ে 24-মাসের no cost EMI পেতে পারেন। বর্তমানে স্মার্টফোনটি অ্যামাজনে 56,000 টাকা এবং ফ্লিপকার্টে এটির সর্বনিম্ন দাম 62,000 টাকা থেকে বিক্রিয় শুরু হচ্ছে।এই অফারটি 15 আগস্ট পর্যন্ত বৈধ। 

Samsung Galaxy S24 ফোনটির বৈশিষ্ট্য: 

Samsung Galaxy S24-এ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত।এছাড়াও এটিতে অতিরিক্ত  Exynos 2400 SoC প্রসেসর যুক্ত করা হয়েছে।ফোনটি 6.2-ইঞ্চি ফুল-HD ডিসপ্লে সমৃদ্ধ।এটি একটি ডায়নামিক AMOLED 2X স্ক্রিন দ্বারা সজ্জিত এবং এটির পরিবর্তনশীল রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz। এটি ভিশন বুস্টার সমর্থন করে। ভারতে ফোনটি  8GB RAM এবং 512GB পর্যন্ত ইন বিল্ড স্টোরেজের সাথে উপলব্ধ।

Galaxy S24-এ ট্রিপল রেয়ার ক্যামেরা আছে। একটি হলো 50-মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ,আর একটি 12-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ক্যামেরা এবং সর্বশেষে 10-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটির সামনের অংশে 12-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। 

Advertisement

Galaxy S24 ফোনটিকে ধূলো এবং জল থেকে রক্ষার জন্য IP68-রেটিং যুক্ত করা হয়েছে।ফোনটি 4,000mAh ব্যাটারি দ্বারা চালিত।ফোনটিতে 25W তারের মাধ্যমে,15W ওয়্যারলেস চার্জিং ব্যাবস্থা আছে।এছাড়াও ফোনটিতে ওয়্যারলেস পাওয়ার শেয়ার মোড আছে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  2. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  3. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  4. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  5. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  6. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  7. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  8. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  9. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  10. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.