Samsung Galaxy S24 এক্সচেঞ্জ ও ক্যাশব্যাক অফার অর্ন্তভুক্ত করে 35,525 টাকার কার্যকর দামে কেনা সম্ভব হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 is powered by the Snapdragon 8 Gen 3 chipset
Samsung Galaxy S24 মাত্র 35,000 টাকায় কেনার সুযোগ। স্মার্টফোনটি এখন Amazon Great Freedom Sale-এ এমনিতেই সরাসরি 20,500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু ও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে 35,525 টাকায় কেনা সম্ভব হবে। এই ফ্ল্যাগশিপ ফোনে IP68 রেটিং, Snapdragon 8 Gen 3 প্রসেসর, সাতটি মেজর OS আপগ্রেড, ও ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। 74,999 টাকায় লঞ্চ হওয়া ফোন কীভাবে এত কম দামে মিলবে, তা শুনলে খটকা জাগা স্বাভাবিক ব্যাপার। তাই এই প্রতিবেদনে দেখে নিন যে অফারটি ঠিক কীভাবে কাজ করবে।
Samsung Galaxy S24 অ্যামাজনে 54,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি ভারতে 74,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে , এটি কেনার সময় 16,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যেতে পারে।
Samsung Galaxy S24-এর সঙ্গে পুরনো ফোন বদল করলে ওই অঙ্কের মূল্য মিলতে পারে। মনে রাখবেন, নির্দিষ্ট এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের মডেল, স্টোরেজ ক্যাপাসিটি, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। সর্বোচ্চ এক্সচেঞ্জ ভ্যালু পেলে দাম নেমে আসবে 38,249 টাকায়।
এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে করে কিনলে অতিরিক্ত 2,724 টাকা ক্যাশব্যাক হিসেবে পে ব্যালেন্সে জমা হবে। ফলে কার্যকর দাম 35,525 টাকায় নেমে অসবে। তবে আপনি বাস্তবে কত টাকা বাঁচাতে পারবেন, তা পুরনো ফোনের দাম ও ক্যাশব্যাক অফারের উপর নির্ভর করছে। তাই প্রত্যেক ক্রেতার ক্ষেত্রে চূড়ান্ত কার্যকর দাম আলাদা হতে পারে।
স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24-এর সামনে 6.2 ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও 2,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস কভার আছে। ফোনটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে।
Galaxy S24 ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে ডুয়াল পিক্সেল PDAF-সহ 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
এই স্যামসাং ফোন স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 4,000mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W Qi সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং, এবং 4.5W রিভার্স চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile