74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অগাস্ট 2026 11:42 IST
হাইলাইট
  • Samsung Galaxy S24 মাত্র 35,525 টাকায় কেনার সুযোগ
  • এই দামের মধ্যে এক্সচেঞ্জ ভ্যালু ও ক্যাশব্যাক অফার অর্ন্তভুক্ত আছে
  • Samsung Galaxy S24 ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করে

Samsung Galaxy S24 is powered by the Snapdragon 8 Gen 3 chipset

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 মাত্র 35,000 টাকায় কেনার সুযোগ। স্মার্টফোনটি এখন Amazon Great Freedom Sale-এ এমনিতেই সরাসরি 20,500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু ও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে 35,525 টাকায় কেনা সম্ভব হবে। এই ফ্ল্যাগশিপ ফোনে IP68 রেটিং, Snapdragon 8 Gen 3 প্রসেসর, সাতটি মেজর OS আপগ্রেড, ও ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। 74,999 টাকায় লঞ্চ হওয়া ফোন কীভাবে এত কম দামে মিলবে, তা শুনলে খটকা জাগা স্বাভাবিক ব্যাপার। তাই এই প্রতিবেদনে দেখে নিন যে অফারটি ঠিক কীভাবে কাজ করবে।

Samsung Galaxy S24 কিনুন মাত্র 35,525 টাকায়

Samsung Galaxy S24 অ্যামাজনে 54,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি ভারতে 74,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে , এটি কেনার সময় 16,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যেতে পারে।

Advertisement

Samsung Galaxy S24-এর সঙ্গে পুরনো ফোন বদল করলে ওই অঙ্কের মূল্য মিলতে পারে। মনে রাখবেন, নির্দিষ্ট এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের মডেল, স্টোরেজ ক্যাপাসিটি, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। সর্বোচ্চ এক্সচেঞ্জ ভ্যালু পেলে দাম নেমে আসবে 38,249 টাকায়।

এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে করে কিনলে অতিরিক্ত 2,724 টাকা ক্যাশব্যাক হিসেবে পে ব্যালেন্সে জমা হবে। ফলে কার্যকর দাম 35,525 টাকায় নেমে অসবে। তবে আপনি বাস্তবে কত টাকা বাঁচাতে পারবেন, তা পুরনো ফোনের দাম ও ক্যাশব্যাক অফারের উপর নির্ভর করছে। তাই প্রত্যেক ক্রেতার ক্ষেত্রে চূড়ান্ত কার্যকর দাম আলাদা হতে পারে। 

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24-এর সামনে 6.2 ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও 2,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস কভার আছে। ফোনটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে।

Advertisement

Galaxy S24 ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে ডুয়াল পিক্সেল PDAF-সহ 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

এই স্যামসাং ফোন স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 4,000mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W Qi সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং, এবং 4.5W রিভার্স চার্জিং সমর্থন করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact design
  • Vibrant 120Hz display
  • Capable processor
  • Good overall camera performance
  • Bad
  • Average battery life
  • Recycled design
  • AI features free till 2025
 
KEY SPECS
Display 6.20-inch
Processor octa-core
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4000mAh
OS Android 14
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.