19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 সেপ্টেম্বর 2026 08:00 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করে
  • স্মার্টফোনের সামনে ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে
  • Samsung Galaxy S25 প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে

Samsung Galaxy S25 is powered by a Snapdragon 8 Elite processor

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের পর থেকেই আগের বছরের S25 লাইনআপের দাম ধাপে ধাপে কমেছে। এখন স্ট্যান্ডার্ড Galaxy S25 মডেল 19,600 টাকার উপর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় অনেক কম দামে Amazon থেকে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি 2032 সাল পর্যন্ত Android OS, OneUI, ও সিকিউরিটি আপডেট পাবে। ফোনটি ওয়্যারলেস চার্জিং, IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও হাই-এন্ড Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে।

Samsung Galaxy S25 বিক্রি হচ্ছে 19,600 টাকার বেশি ছাড়ে 

Samsung Galaxy S25 বর্তমানে অ্যামাজনে লিস্টেড আছে 61,330 টাকায়, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 80,999 টাকা। অর্থাৎ, হ্যান্ডসেটটি ফ্ল্যাট 19,671 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। ডিভাইসটি নেভি, সিলভার শ্যাডো, ও আইসি ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy S25 স্পেসিফিকেশন, ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এস25 মডেলের সামনে 6.2 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

Galaxy S25 ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f./1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, OIS এবং 3x অপটিক্যাল জুম-সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 প্রি-ইনস্টলড করা আছে। সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে কোম্পানি। স্যামসাং তাদের এই ফোনে 4,000mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 25W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  2. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  3. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  4. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  5. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  6. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  7. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  8. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  9. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  10. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.